বিশ্ব মিডিয়া যুগের এক অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের সংবাদপত্র জগতের কিংবদন্তী কলম সৈনিক সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদকে বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের ‘প্রধান তথ্য অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাব উদ্দিন আহমেদ চুপ্পু।
গত ২৬ এপ্রিল-২০২৬ইং রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষরিত উক্ত নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারী করেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক বিনিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রাব্বানী। চুক্তি ভিত্তিক নিয়োগ হিসেবে ওই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, সৈয়দ আবদাল আহমেদ দীর্ঘ সময় জুড়ে তার মেধা ও প্রজ্ঞার প্রতিফলন ঘটিয়ে ক্ষুরধার লেখনীর মাধ্যমে সংবাদপত্র জগতে এক অনন্য শিখরে অধিস্থিত হয়েছেন।
এমনকি তার স্বভাব সুলভ সাবলিল ভাষা, অমায়িক ব্যবহার ও সত্যের পক্ষে লেখনীর মাধ্যমে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন। তিনি বাংলাদেশের বহুল প্রচারিত প্রিন্ট মিডিয়া জগতের তোলপাড় করা সংবাদপত্র দৈনিক জনকণ্ঠের সূচনা লগ্ন থেকে দীর্ঘ সময় রিপোর্টিং বিভাগে দয়িত্ব পালন, দৈনিক আমার দেশ এর নির্বাহী সম্পাদক, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সহ নানাভাবে সাংবাদিকতায় অবদান রেখে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের দু’বারের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
সৈয়দ আব্দাল আহমদের বাড়ী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। তিনি সংশ্লিষ্ট উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার আপন ভাই মাওলানা ইমাম ও খতিব সৈয়দ আজহার আহমেদ এবাদ সহ অনেক আত্মীয় স্বজন হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে।
বলাবাহুল্য, সৈয়দ আবদাল বিগত সময়ে বিএনপি সরকারের শাসনামলে সাংবাদিকতা পেশার পাশাপাশি প্রশাসনিক ও তথ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞ সৈয়দ আবদাল আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (উপ সচিব মর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে বলা বাহুল্য, সৈয়দ আবদাল আহমেদ ও সংশ্লিষ্ট প্রতিবেদক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন একই সাথে সূচনা লগ্ন থেকে দৈনিক জনকণ্ঠে একসময় দায়িত্ব দীর্ঘ দিন রিপোর্টিংয়ে কাজ করেছিলেন।
পরবর্তীতে কয়েক বছর আগে দেশের এক ক্রান্তি লগ্নে জনকন্ঠ প্রকাশনা বিঘ্ন ঘটলে সৈয়দ আবদাল দৈনিক আমার দেশ পত্রিকায় যোগদান করেন। তবে পেশাগত কারনে সাংবাদিক তুহিন দৈনিক জনকণ্ঠে থাকলে প্রবাস জীবনে এসে তুহিন এখনো আমেরিকা থেকে জনকণ্ঠের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া সৈয়দ আবদাল আহমেদ ও রফিকুল হাসান চৌধুরী তুহিন ঘনিষ্ঠ নিকটাত্মীয়ও বটে। এদিকে সৈয়দ আবদাল আহমেদ ওই পদে নিয়োগ পাওয়ায় বাংলাদেশে একসময় সাংবাদিকদের একাধিক সংগঠনের নেতৃত্বদানকারী ও বর্তমানে প্রবাসী সাংবাদিক তুহিন তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন