৬ ফেব্রুয়ারী ২০২৩, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কর্মপরিবেশ ভালো না হওয়ার সুযোগ নিচ্ছে পোশাক ক্রেতারা:রানি মাটিল্ডার

ছবি:সংগৃহীত

সোমবার রানি মাটিল্ডার নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা পরিদর্শনের পর বেলজিয়ামের রাজপ্রাসাদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে কারখানার পরিবেশ ভালো নয় বলে তার সুযোগ নিচ্ছে পশ্চিমা পোশাক ক্রেতারা।সোমবার রানি কারখানা পরিদর্শনের সময় রাজপ্রাসাদের এক টুইটে এমন বক্তব্য আসে।

জাতিসংঘ মহাসচিবের এসডিজি-বিষয়ক পরামর্শক হিসাবে তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি মাটিল্ডা।এরপর তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস পরিদর্শনের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু করেন।

কারখানায় বিভিন্ন তলায় গিয়ে শ্রমিকদের কাজ দেখেন রানি মাটিল্ডা এবং তাদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। পরে তার ওই পরিদর্শনের কয়েকটি ছবি টুইটারে প্রকাশ করে বেলজিয়াম রাজপ্রাসাদ।

ফকির অ্যাপারেলসে কাজের ক্ষেত্র উল্লেখ করে এক টুইটে বলা হয়, “বাংলাদেশের টেক্সটাইল শিল্পে রোল মডেল হতে চায় এই কোম্পানি এবং তারা সব ধরনের সামাজিক, নৈতিক ও পরিবেশগত মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এরমধ্যেই এক টুইটে বলা হয়, “বাংলাদেশের পোশাক খাতের পরিবেশ সর্বদা উৎকৃষ্ট মানের নয়। পশ্চিমা কোম্পানিগুলোও এর সুযোগ নিচ্ছে।

পোশাক উৎপাদনে বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় স্থানের কথা উল্লেখ করে আরেক টুইটে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই গার্মেন্টস খাত।

নারায়ণগঞ্জ থেকে ফিরে ঢাকার একটি বস্তিতে ইউনিসেফ পরিচালিত স্কুল পরিদর্শনে যান রানি মাটিল্ডা।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন রানি মাটিল্ডা। পরদিন পানি নিয়ে ইউএনডিপির পরিচালিত একটি প্রকল্প পরিদর্শন করতে খুলনা যাবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০