২৪ নভেম্বর ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর

রাজধানীতে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। গতকাল রোববার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

 

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  ১৮ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ অন্য কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অভিজিতের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি হয়। তবে ওই দিন বিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন শহীদ সোহরাওয়ার্দীসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার জের ধরে গতকাল ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর করা হয়।

 

ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে গতকাল দুপুরে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলের সামনের আসেন। তাঁরা কলেজের সামনের জনসন রোডে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ওই মেডিকেলের প্রবেশফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তাঁরা। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের জানালার কাচ, অ্যাম্বুলেন্স, অভ্যর্থনা কক্ষ, ক্যানটিন ভাঙচুর করা হয়।বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ন্যাশনাল মেডিকেলের প্রধান ফটক দখলে রেখেছিলেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এ সময় কোনো রোগী ভেতরে ঢুকতে পারেনি।ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক রশিদুল হাসান বলেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে শিক্ষার্থীরা যে তাণ্ডব মেডিকেলে চালিয়েছেন, তা নজিরবিহীন। শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর চালানোয় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর-লুটপাটপুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান একদল শিক্ষার্থী। কলেজ ক্যাম্পাসে রাখা কার, মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর তাঁরা কলেজের ১৭টি বিভাগের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিস কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। প্রতিটি অফিস কক্ষে থাকা কম্পিউটার ও অন্যান্য সামগ্রী লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এ সময় আকস্মিকভাবে কয়েক শ শিক্ষার্থী এসে কলেজের ১৭টি বিভাগে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে।সরেজমিনে দেখা গেল, সোহরাওয়ার্দী কলেজের নিচতলায় শিক্ষকদের কমন রুমের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। আর দোতলায় অবস্থিত ইংরেজি বিভাগের শিক্ষকদের কক্ষে লুটপাট করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে কলেজটির শৌচাগারও।গতকাল সন্ধ্যায় দেখা যায়, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে অবস্থান নিয়েছিলেন। তখন পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশের কঠোর অবস্থানের এক পর্যায়ে তাঁরা সড়ক থেকে চলে যান।মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা বলেন, তাঁরা শঙ্কিত, যেকোনো সময় তাঁদের প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১০

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১১

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১২

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৩

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৫

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৬

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১৭

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৮

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

২০