বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৪, ৩:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ

জিম্মিদের মুক্তির জন্য দ্রুত যুদ্ধবিরতি চুক্তির দাবিতে ইসরাইলের তেল আবিবে বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো ইসরাইলি। শনিবার (২২ জুন) বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকা হাতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

গাজায় ইসরাইলের নির্বিচার হামলা শুরুর আট মাস পেরিয়ে গেছে। এর পর থেকে প্রতি সপ্তাহান্তে ইসরাইলের বিভিন্ন শহরগুলোয় বিক্ষোভ হয়ে আসছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় শনিবার রাতে বিক্ষোভকারীরা ইসরাইলে নতুন নির্বাচন এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদর দফতরের কাছে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে ধর পাকড় চালিয়ে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে তেল আবিবের গণতন্ত্র চত্বরে বিক্ষোভকারীদের অনেকে মাটিতে শুয়ে পড়েন। এর আগে সেখানকার মাটি লাল রং করা হয়। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহুর হাতে আজ ইসরাইলের গণতন্ত্র এভাবেই হত্যার শিকার হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় গুলিতে আহত এক ব্যক্তিকে জিপ গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রোববার (২৩ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার পশ্চিম তীরের জেনিন শহরে গুলিতে আহত এক ফিলিস্তিনিকে একটি সামরিক যানের সামনে বেঁধে গাড়ি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

বর্বর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গুলি বিনিময়ে ওই ব্যক্তি আহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০