বাংলা সংবাদ ডেস্ক
১ জুলাই ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজার্সির প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত ও লাকীর জয়

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তারা আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্র্যাটিক কমিটি পারসন’ পদে নির্বাচিত হন।

 

 

এ নিয়ে সুব্রত চৌধুরী চতুর্থবারের মতো এবং লাকী চৌধুরী দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হলেন। নির্বাচনে সমর্থন ও ভোট প্রদানের জন্য আটলান্টিক কাউন্টির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দম্পতি।

 

 

সুব্রত চৌধুরীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামে। তিনি প্রয়াত দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। ২০১২ সালে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টে হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

 

 

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি প্রবাসে কমিউনিটি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সুব্রত চৌধুরী একজন ছড়াকার, কবি ও অনুবাদক হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য এবং প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য।

 

 

অন্যদিকে, লাকী চৌধুরীর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে। তিনি প্রয়াত শৈবাল শংকর চৌধুরী ও প্রয়াত রানী চৌধুরীর কনিষ্ঠ কন্যা। ২০১২ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বর্তমানে তিনি আটলান্টিক সিটি গভর্নমেন্টের মার্কেন্টাইল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত রয়েছেন।

 

 

কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের পাশাপাশি লাকী চৌধুরী স্থানীয় মূলধারার রাজনীতি এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি বংশোদ্ভূত এই দম্পতির পুনর্নির্বাচন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১০

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১১

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১২

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৩

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪

নিউজার্সির প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত ও লাকীর জয়

১৫

মিশিগানে আইনি সহায়তায় আস্থার প্রতীক ‘মুমেন বারলাস্কার ল ফার্ম’

১৬

মিশিগানে আধুনিক দন্তচিকিৎসায় আলো ছড়াচ্ছে ‘হ্যাপি স্মাইল ফ্যামিলি ডেন্টাল’ ও ‘টিউলিপস ফ্যামিলি ডেন্টাল’

১৭

হালাল হোম ফাইন্যান্সিংয়ে মিশিগানের জনপ্রিয় নাম ‘বেস্ট রেট ’

১৮

মিশিগানে আধুনিক রিয়েল এস্টেট সেবায় সুনাম কুড়াচ্ছে ‘মাইলিভিং বাই আমেরিকান রিয়েলটরস’

১৯

মিশিগানে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ‘এ টু জেড ফার্মেসি’

২০