বাংলা সংবাদ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (ABCH) গ্রুপের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান “ABCH পটলাক পান্তা ইলিশ” গত ১২ এপ্রিল লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে উৎসবমুখর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

 

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাঁচ শতাধিক মানুষ পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। সকাল থেকেই অংশগ্রহণকারীরা বৈশাখী পোশাকে সজ্জিত হয়ে নিজ নিজ বাসায় প্রস্তুতকৃত ভর্তা, ভাজি ও বিভিন্ন দেশীয় খাবার নিয়ে উপস্থিত হন। পটলাক পদ্ধতিতে সবার আনা খাবার ভাগাভাগি করে খাওয়ার মাধ্যমে এক অনন্য ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়, যা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির প্রাণবন্ত প্রতিচ্ছবি তুলে ধরে।

 

 

 

আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের কোনো স্টেট পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পটলাক ভিত্তিক পান্তা-ইলিশ ও নববর্ষ উদযাপনের এমন আয়োজন এটিই প্রথম। অংশগ্রহণকারীরা রঙিন কাগজের পতাকা ও নকশা দিয়ে পুরো পার্ক সাজিয়ে তোলেন, যা পরিবেশকে বৈশাখী আমেজে ভরিয়ে তোলে।

 

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলা, নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিশু-কিশোরসহ সব বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

 

অনুষ্ঠানে ইলিশ মাছ সরবরাহে সহযোগিতা করে “মাছওয়ালা” ব্র্যান্ড (Ethnic Foods)। এছাড়া স্টার ফার্নিচার বিভিন্ন খেলায় বিজয়ীদের জন্য পুরস্কার প্রদান করে। “ক্রাফটিডিয়াস” নামের একটি দেশীয় ঐতিহ্যবাহী পণ্য প্রতিষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য পাখা, একতারা ও অন্যান্য দেশীয় সামগ্রী উপহার দেয়।

 

আয়োজকদের পক্ষ থেকে গ্রুপের অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু বলেন, “ABCH পান্তা ইলিশ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐক্য, সম্প্রীতি ও কমিউনিটি বন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।” তিনি আরও বলেন, এ আয়োজন সফল করতে যারা সময়, শ্রম ও সহযোগিতা দিয়েছেন ABCH পরিবারের সদস্য, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। আয়োজকরা ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটি সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০