বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত বনভোজনে বিপুলসংখ্যক প্রবাসী পরিবারপরিজন নিয়ে অংশ নেন।

 

দিনব্যাপী আয়োজনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে নাশতা বিতরণের মাধ্যমে। পরে দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের সদস্যদের টিশার্ট পরিধান করে ফটোসেশন এবং বিভিন্ন ধরনের খেলাধুলা। অংশগ্রহণকারীদের জন্য দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে যোহরের নামাজ আদায়ের জন্যও নির্ধারিত সময় রাখা হয়।

 

বিকেলে অনুষ্ঠিত হয় অতিথি পরিচিতি বক্তব্য পর্ব। সময় সংগঠনের নেতৃবৃন্দ অতিথিরা প্রবাসে বসবাসরত বালাগঞ্জ ওসমানীনগরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য সৌহার্দ্য বৃদ্ধিতে ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

 

এদিন সকালে বনভোজনের উদ্বোধন করেন . মুস্তাক আহমেদ বড় ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুন্নুন চৌধুরী। বক্তব্য দেন ডা. আজাদুর রহমান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার এবং আহ্বায়ক তৌফিক আলম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান।

 

বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী প্রবাসীরা আনন্দউৎসবের পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

 

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বালাগঞ্জ ওসমানীনগরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। উপস্থিত প্রবাসীরাও এমন মিলনমেলাকে কমিউনিটির জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১০

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১১

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১২

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৩

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৪

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৫

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৬

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৭

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৮

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৯

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

২০