বাংলা সংবাদ ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীদের ঐক্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা তুলে ধরতে গত ৯ আগস্ট ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।

 

সকাল ১১টায় জ্যাকসন হাইটসের ৫৯ স্ট্রিট থেকে প্যারেডটি শুরু হয়ে দুপুর ১টায় ৮৬ স্ট্রিটে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দক্ষিণ এশীয় কমিউনিটির মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও আমেরিকান করতালি দিয়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

 

প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের অভিবাসীরা নিজ নিজ দেশের পতাকা নিয়ে অংশ নেন। ঘোড়ার পিঠে পুলিশের উপস্থিতি এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের ব্যান্ডের তালে বিভিন্ন দেশের পতাকা ও বর্ণিল ফেস্টুনে সাজানো গাড়ির বহর এগিয়ে যায়।

 

প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কণ্ঠশিল্পী রানো আমেনা নেওয়াজ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড আয়োজন কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। দলমত ও ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন। এ আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশীয় কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও শক্তিকে বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হয়েছে।

 

আয়োজকেরা জানান, নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো আয়োজিত এ প্যারেডে বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণ নিউইয়র্কের বহুসাংস্কৃতিক সমাজে দক্ষিণ এশীয় কমিউনিটির বৈচিত্র্য ও ঐক্যের চিত্র তুলে ধরে।

 

প্যারেড এক্সিকিউটিভ কমিটির চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহ শহীদুল হক এবং কনভেনার হিসেবে দায়িত্বে ছিলেন মহিউদ্দিন দেওয়ান। এতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান, কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ও গেস্ট অব অনার অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব, আজহারুল হক মিলন ও নাঈম টুটুলসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০