৯ মার্চ ২০২৩, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পেলেন সিয়াম

ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন । জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য তাকে এই পরস্কারটি দেওয়া হয় ।

আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে সিয়ামের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোশ্যাল মিডিয়ায় পুরস্কার গ্রহণের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিয়াম। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ সেরা অভিনেতার পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এটি আমার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি আমার পরিবার, আমার দর্শক, আমার সহকর্মী, আমার ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ।

নায়কের ভাষ্য, ‘মৃধা বনাম মৃধা’ আমার জন্য, আমাদের জন্য খুবই স্পেশাল একটা সিনেমা। আমরা একসাথে ১৮ দিন শুটিং করেছি। এর আগে-পরে আরও কত দারুণ সময় যে কাটিয়েছি একসাথে! এই সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে আমার অভিবাদন। বিশেষ করে, সিনেমাটির পরিচালক রনি ভৌমিক, চিত্রনাট্যকার রায়হান খান ও আমার সহশিল্পী নোভা ফিরোজের কাছে আমি কৃতজ্ঞ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০