বাংলা সংবাদ ডেস্ক
১৩ মে ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নতুন অর্থবছরের জন্য ১২৪.৭ বিলিয়ন ডলারের বিশাল বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন। একই সঙ্গে বিতর্কিত প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবও বাতিল করেছে তার প্রশাসন।

 

সিটি প্রশাসনের দাবি, শিক্ষা, গণপরিবহন, আবাসন, জননিরাপত্তা ও সামাজিক সেবাখাতকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে। বাজেট পরিকল্পনায় সরকারি স্কুল, সাবওয়ে নিরাপত্তা এবং নিম্ন আয়ের বাসিন্দাদের সহায়তায় অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে বলেও জানানো হয়।

 

এর আগে নিউ ইয়র্ক সিটির বাড়তে থাকা ব্যয় এবং সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় প্রপার্টি ট্যাক্স বাড়ানোর আলোচনা চলছিল। তবে জনমত ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত সেই প্রস্তাব থেকে সরে আসে মেয়র মামদানির প্রশাসন।

 

মেয়র মামদানি বলেন, কর বৃদ্ধি ছাড়াই ব্যয় পুনর্বিন্যাস, প্রশাসনিক সাশ্রয় এবং বিকল্প রাজস্ব ব্যবস্থার মাধ্যমে বাজেট ভারসাম্যে রাখার চেষ্টা করা হয়েছে। তবে সমালোচকদের একাংশ বলছেন, বাজেটের কিছু অংশ এখনও অস্থায়ী রাজস্ব ও ভবিষ্যৎ আয়ের ওপর নির্ভরশীল। ফলে আগামী বছরগুলোতে আবারও আর্থিক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে অভিবাসন ব্যয়, আবাসন সংকট এবং নগর পরিচালনার ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ রয়েছে।

 

বিশ্লেষকদের মতে, প্রপার্টি ট্যাক্স বৃদ্ধি না হওয়ায় বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা আপাতত স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে শহরের আয় বাড়াতে প্রশাসনকে নতুন কৌশল নিতে হতে পারে। নতুন বাজেট এখন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০