বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলচ্চিত্রের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব: নির্মাতা রাফী

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী বলেছেন, চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয়। এর মাধ্যমে প্রতিবাদ করা যায়। সমাজ ব্যবস্থার পরিবর্তন আনা যায়। সবার কাছে সমাজের কথা তুলে ধরা যায়। সিনেমার ভিজুয়ালে অনেক কিছু সম্ভব। এগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সাহসের সাথে সিনেমা বানাতে পারলে সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে ম্যাজিক লণ্ঠনের আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক কথামালায় এসব কথা বলে নির্মাতা।

 

প্রধান অতিথির বক্তব্যে রাফী বলেন, চলচিত্রের চিত্রনাট্যের সাথে সবার একটা নিজস্বতা থাকে, চিত্রনাট্যের চরিত্রের সাথে সবাই নিজেকে মিলিয়ে দেখে। আর এই চিত্রনাট্যকে একটা সুন্দর গল্পের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরে লেখক এবং পরিচালকরা। চলচিত্রের সঙ্কট নিয়ে তিনি বলেন, আমাদের দেশের অন্যতম একটা সংকট হচ্ছে দেশে তেমন লেখক নেই। বিশ্বের অনেক দেশে চলচিত্র নির্মানের ক্ষেত্রে একজন গল্প লেখে, আরেকজন সিনেমা বানায়। কিন্তু আমাদের দেশে আমাদেরকেই গল্প লিখতে হয় আবার আমাদেরকেই সিনেমা বানাতে হয়। যার কারণে একটা ধারাবাহিকতার মধ্যে থাকা হয় না। এছাড়া আইনের মধ্যে অনেক ফাঁক-ফোকর আছে। দেশে যে দল ক্ষমতায় আসে তারা চাই বিরোধী দলের বিরুদ্ধে সিনেমা বানাতে।

 

চলচিত্রের স্বাধীনতা নিয়ে এই নির্মাতা বলেন, সবকিছু নিয়ে সমালোচনা করতে পারাটাই হচ্ছে স্বাধীনতা। কিন্তু সবকিছু নিয়ে আমরা সমালোচনা করতে পারি না। আমাদের কে বাধা দেওয়া হয়। আমাদের অনেক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে যেগুলোকে মুক্তি দেওয়া হয়নি। যেদিন আমরা একটা সত্য ঘটনা নিয়ে সিনেমা করবো এবং তা সেন্সর বোর্ডে আটকাবে না, মানুষ দেখতে পারবে তখন ই আমি নিজেকে স্বাধীন মনে করবো। তিনি আরও বলে, নতুন বাংলাদেশে আমি কি করলাম এটা ভাবতে হবে। কে কি করলো তা না দেখে নিজে কি করলাম এটা দেখতে হবে। তাহলে দেশটা সুন্দর হবে। সবাই যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সুন্দর করে দেশটাকে গড়া সম্ভব।

 

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাজিক লণ্ঠনের পরিচালক কাজী মামুন হায়দার বলেন, আমাদের দেশে অদ্ভুত রকম একটা ট্রেন্ড আছে। যা বাংলাদেশের চলচ্চিত্রটাকে ধ্বংস করে ফেলছে। আশির দশকে পক্ষপাতীত্ব করে অনেক মেধাবী ডিরেক্টর অভিনেতাকে ছেঁটে ফেলা হয়েছে। ফ্রিতে সিনেমা দেখাতে যেয়ে বাংলাদেশের সিনেমা নষ্ট হয়ে গেছে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে ম্যাজিক লণ্ঠন ‘কথামালা’ আয়োজন শুরু করেন। প্রতি বছরই এটা চলে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১০

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১১

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১২

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৩

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৪

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৫

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৬

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৭

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৯

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

২০