বাংলা সংবাদ ডেস্ক
২ অগাস্ট ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিংয়ে বাংলাদেশের ৫ মুখ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁরা হলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, কনটেন্ট অফিসার আদর রহমান; সাংবাদিক জনি হক, সাংবাদিক মনজুরুল আলম ও সাংবাদিক পার্থ সন্‌জয়। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশসহ ৮৪ দেশের ৩৮৯ ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ।

 

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখে ভোট দেবেন এই প্যানেলের ভোটাররা। তাঁদের ভোটেই চূড়ান্তভাবে মনোনয়ন ও বিজয়ী নির্বাচিত হবে। সাদিয়া খালিদ রীতি চতুর্থবারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন, তিনি এক যুগ ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের কালচারাল এডিটরের দায়িত্বে রয়েছেন। তিনি কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরির দায়িত্বও পালন করেছেন।

 

আদর রহমান তৃতীয়বার এই ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রথম আলোয় কাজ করেছেন। তিনি কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন। তিনি এখন চরকির কনটেন্ট অফিসারের দায়িত্বে রয়েছেন। দ্বিতীয়বারের মতো ভোটিং প্যানেলে রয়েছেন সাংবাদিক জনি হক ও মনজুরুল আলম। দুই যুগ ধরে সাংবাদিকতা করছেন জনি হক। কান চলচ্চিত্র উৎসব কাভার করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি পরিচিত।

 

মনজুরুল আলম ৯ বছর ধরে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে প্রথম আলোর কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। আর এবার প্রথমবারের মতো প্যানেলে রয়েছেন সাংবাদিক পার্থ সঞ্জয়। তিনিও কান চলচ্চিত্র উৎসবে সংবাদ সংগ্রহ করেছেন।
২০২৬ সালের ১১ জানুয়ারি বসবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০