৮ এপ্রিল ২০২৩, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘কেউ অনাহারে মারা গেছে প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব’

বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক শনিবার (এপ্রিল ৮) বলেছেন গত চৌদ্দ বছরে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা গেছে তা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘কেউ বা বিএনপির কোনো নেতা-কর্মী যদি প্রমাণ করতে পারেন দেশে অনাহারে একজন মানুষ মারা গেছে তাহলে আমি রাজনীতিতে থাকব না।’

শনিবার বিকেলে ঢাকার জুরাইন রেলগেট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে গত চৌদ্দ বছরে বাংলাদেশে কোনো মানুষ অনাহারে মারা যায়নি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘এদেশের কিছু গণমাধ্যম প্রমাণ করতে চায় যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের মানুষের শান্তি নেই। বাংলাদেশের মানুষ সুখী নয়।’

তিনি অভিযোগ করেন, ‘এ ধরনের লোকেরা জামায়াত-বিএনপির সঙ্গে তাল মিলিয়ে মানুষকে বোঝাতে চায় যে, বাংলাদেশের জন্ম থেকে কোনো লাভ হয়নি এবং পাকিস্তানের অধীনে থাকাই ভালো। এসব কথা তারা বলে তারা মানবতার শত্রু এবং তারা বাংলাদেশের শত্রু।’

আরও পড়ুনঃ বড়লেখায় শহীদদের প্রতি নিসচার শ্রদ্ধা নিবেদন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০