২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নেপালের প্রথম ঐতিহাসিক জয়

দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি নেপাল ক্রিকেটের ইতিহাসে একটি বিশেষ স্থান করে নিলো। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলা দেশের বিপক্ষে জয় অর্জন করলো তারা। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে নেপাল গড়লো এক অনন্য ইতিহাস।

 

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেপাল আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পারে।

 

 

আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এটি নেপালের প্রথম জয়। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেলেও তারা তখন টেস্ট স্ট্যাটাস পায়নি। এটি নেপালের জন্য প্রথম দ্বিপাক্ষিক সিরিজ যেখানে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে মাঠে নেমেছিল এবং প্রথম ম্যাচেই তারা জয় নিশ্চিত করলো।

 

 

নেপালের অধিনায়ক রোহিত পাউড়েল ও কুশল মল্লা ছিলেন দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। পাউড়েল ৩৫ বল খেলে ৩৮ রান করে এবং মল্লা ২১ বল খেলে ৩০ রান সংগ্রহ করেন। গুলশান ঝাঁ ১৬ বলে ২২ ও দিপেন্দ্র সিং এইরি ১৯ বলে ১৭ রান করেন।

 

 

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন, নাভিন বিদাইসি ২৯ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন, এবং আকিল হোসেন ১ উইকেট লাভ করেন।

 

 

ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। মাত্র ৯৪ রানেই তাদের ৭ উইকেট পড়ে যায়। আমির জাঙ্গু ১৯, আকিম অগুস্তে ১৫, কেসি কার্টি ১৬ ও বিদাইসি ২২ রান করে আউট হন। শেষ দিকে ফাবিয়ান অ্যালেন (১৪ বলে ১৯) ও আকিল (৯ বলে ১৮) চেষ্টা করলেও দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি।

 

 

নেপালের বোলিংয়ে কুশল ভুরতেল ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন। এছাড়া এইরি, করন কেসি, নন্দন যাদব, ললিত রাজবংশী ও পাউড়েল ১টি করে উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০