৯ এপ্রিল ২০২৩, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পর এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (৯ এপ্রিল) দিনগত রাতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে  এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে আল-জাজিরা।

আল-জাজিরা জানায়, সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালানো হয়। জবাবে সিরিয়ায় আর্টিলারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে, পাল্টাপাল্টি এই হামলায় এখনও কোনো পক্ষের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ৫ এপ্রিল পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তারা অন্তত ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এ ঘটনার জেরে ইসরায়েলি ভূখণ্ডে সিরিয়া, লেবানন ও গাজা থেকে রকেট হামলা চালানো হয়। জবাবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায়।

এদিকে আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ ও সংগঠন নিন্দা, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০