২২ ফেব্রুয়ারী ২০২৩, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী

ছবি সংগৃহীত

এবার নিকি হ্যালির পর ভারতীয় আরেক বংশোদ্ভূত ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বিবেক রামাস্বামীর বয়স ৩৭ বছর। থাকেন যুক্তরাষ্ট্রে। পেশা প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী, বিনিয়োগকারী।তিনি দাবি করেছেন, নির্বাচিত হলে চীন-নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে মেধার ভিত্তিতে গড়ে তুলবেন ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন রামস্বামী।

সাক্ষাতকারে রামস্বামী বলেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব এদেশের হারিয়ে যাওয়া আদর্শকে ফিরিয়ে আনতে। যুক্তরাষ্ট্রের সর্বস্তরে দেশীয় মেধাকেই ফিরিয়ে আনতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থীতার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালি। তিনি দক্ষিণ ক্যারোলাইনার দুবারের গর্ভনর এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন দূত ছিলেন।

রামস্বামীর শিকড় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। তার পরিবার সেখান থেকে যুক্তরাষ্ট্রে আসে এবং ওহাইও-এর একটি ইলেকট্রিক প্ল্যান্টে কাজ করতেন তার বাবা।

২০১৪ সালে বিবেক রয়ভ্যান্ট সায়েন্সেস নামের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ছিলেন তিনি। বিভিন্ন রোগের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে এই প্রতিষ্ঠান। এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তিনি। গত বছর স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বিবেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

যুদ্ধ ব্যয়ের অর্থে বাঁচানো যেত ৮ কোটি মানুষের জীবন: জাতিসংঘ

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১২

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

১৩

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

১৪

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

১৫

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

১৬

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১৭

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১৮

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১৯

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

২০