বাংলা সংবাদ ডেস্ক
৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

বাংলাদেশের ব্যাংকিং খাত, বিশেষ করে ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে সরকারের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগান। সংগঠনটির সভাপতি সাহেদুল ইসলাম ও সেক্রেটারি হামিদ খান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং ৫ আগস্টের পর পলাতক একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার ব্যাংকটির কোটি কোটি গ্রাহকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈধ পথে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের প্রায় ৩৮ শতাংশ ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে আসে। এছাড়া বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় দেশের মোট জিডিপির প্রায় ৫ থেকে ৭ শতাংশ গুরুত্বপূর্ণ অবদান রাখে।

 

বিবৃতিতে আরও বলা হয়, দেশের অর্থনীতি এবং প্রবাসীদের আস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বসানো অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকটির প্রতি গ্রাহক ও প্রবাসীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

 

বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগান অবিলম্বে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণ করে ইসলামী ব্যাংককে এর প্রকৃত মালিক ও অংশীজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়েছে।

 

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের প্রচার সম্পাদক ফাহাদ আহমদ। ৬ জুন ২০২৬ তারিখে মিশিগানের স্টার্লিং হাইটস থেকে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০