বাংলা সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইবিতে ভিসি হিসেবে যোগদান করলেন ড. নসরুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ যোগদান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে যোগদান করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি ক্যম্পাসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে গিয়ে নতুন কর্মক্ষেত্রে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গিয়ে আসরের নামায় আদায় করেন এবং জুলাই বিপ্লবে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ আলী খান।
নামায শেষে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসির সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ স্মৃতিসৌধ এবং মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ বলেন, উপাচার্যের পদ ক্ষমতার নয়, দায়িত্বের। আমি এই বিশ্ববিদ্যালয়কে আদর্শ, আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে কাজ করে যাব। আমি কোন স্বার্থ, গুষ্ঠী কিংবা নির্দিষ্ট কোনো আদর্শের জন্য না। আমি একমাত্র ছাত্রদের জন্য। ছাত্রদের উদ্দেশ্যই আমার উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাব। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থের জন্য কাজ করে যাব। এই বিশ্ববিদ্যালয়কে আমি একটি ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। এবং ছাত্রদের জ্ঞান চর্চার আদর্শ এই স্থানকে গবেষণার জন্য পথ মুক্ত করার লক্ষ্যে কাজ করবো।
উল্লেখ্য, গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১০

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১১

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১২

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৩

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৪

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৫

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৬

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৭

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৯

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

২০