১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকার রাজত্ব শেষ হলো সাকিব আল হাসানের

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকার রাজত্ব শেষ হলো বাংলাদেশের সাকিব আল হাসানের।

পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরিতে সাকিবকে সরিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

২০১৯ সালের ৭ মে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর ১৭৩৯ দিন শীর্ষস্থান ধরে রাখেন তিনি। যা ওয়ানডে র‌্যাংকিংয়ে এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার নজির। সব মিলিয়ে রেকর্ড ৪,২৭৬ দিন শীর্ষে ছিলেন সাকিব। যা সাড়ে ১১ বছরেরও বেশি সময়ের মত। দ্বিতীয় সর্বোচ্চ ৩,৮১৬ দিন শীর্ষে ছিলেন কপিল দেব। এরমধ্যে ১,৩৭৬ এবং ১,৩৭৫ দিন করে দু’বার শীর্ষে ছিলেন তিনি।

বাঁ-চোখে রেটিনার সমস্যা ও ইনজুরির কারনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশি কিছু সিরিজ মিস করেন সাকিব। এতে তার র‌্যাংকিংয়ে সেই প্রভাব পড়ে। খুব শীঘ্রই শীর্ষস্থান পুনরুদ্ধারের কোন সুযোগ নেই সাকিবের। কারণ আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।

এরআগে টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার ছিলেন নবি। ১৩৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ওয়ানডেতে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে অলরাউন্ডার টেবিলের শীর্ষে জায়গা করে নিলেন ৩৯ বছর এক মাস বয়সী নবি। এক্ষেত্রে আগের রেকর্ডটি ছিলো শ্রীলংকার তিলকরতেœ দিলশানের। ২০১৫ সালের জুনে ৩৮ বছর আট মাস বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন দিলশান।

আফগানিস্তাানের অন্য খেলোয়াড় হিসেবে এর আগে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন রশিদ খান (ওয়ানডে বোলার ও অলরাউন্ডার, টি-টোয়েন্টি বোলার) এবং মুজিব উর রহমান (টি-টোয়েন্টি বোলার)।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০