আসাদুজ্জামান খান মুকুল
২ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অদম্য অগ্রযাত্রা

অদম্য অগ্রযাত্রা
আসাদুজ্জামান খান মুকুল

 

 

বজ্রসম দৃঢ় হলে অন্তরেরই আশা,
জীবন-বুকে গড়ে ওঠে চিরজয়ী বাসা|
নিষ্ঠা-প্রদীপ জ্বালিয়ে পায় কর্মপথের সুধা,
অন্তর জুড়ে মুছে ফেলে দহনজাগা ক্ষুধা|

 

 

শঙ্কার ছায়া পদতলে চুর হয়ে যায় রোষে,
বিজয়েরই শঙ্খধ্বনি জাগে দুর্জয় ঘোষে|
দুস্তর কান্তার পথের বুকে রাখে অটল হিয়া,
নিশ্চয়তার প্রদীপ জ্বালে সাহস-ভরা নিয়া|

 

 

মোহমায়ার জাল ছিঁড়ে সে সত্যপথের যাত্রী,
অবসানে ভাঙে ধীরে গহীন তিমির রাত্রি|
বুকের গভীর জেগে ওঠে বীরের দৃপ্ত বেশে,
স্পৃহা-জাগা শক্তি ডাকে সম্মানেরই দেশে|

 

 

অন্তরাত্মার দীপশিখায় তার সজিব থাকে কায়া,
সাফল্যেরই শীতল স্রোতে ধৌত ক্লান্তির ছায়া|
অতীতের সব ব্যর্থতাকে দূরে দেয় সে ঠেলে,
প্রতিকূলের বন্ধন ভাঙে জ্ঞানের আলো জ্বেলে|

 

 

শির উন্নত রেখে চলে সত্যের-দৃঢ় পথে,
গৌরবেরই সুবাস ভাসে নব আলোর রথে|
সংকল্প তার জীবনকাঠি, নেই কোন এর জুড়ি,
তারই ডানায় আকাশ ছোঁয়ে উড়ে ¯স্বপ্নের-ঘুড়ি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০