বাংলা সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন শিশুদের জন্য স্পেসএক্সের দুই শেয়ার’ ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর মধ্যে একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং অন্যটি নিজের ব্যক্তিগত মালিকানা থেকে দেবেন তিনি। বর্তমান শেয়ারদর অনুযায়ী, এ উপহারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মাস্ক। তবে শেয়ারগুলো কীভাবে বা কোন প্রক্রিয়ায় শিশুদের মধ্যে বিতরণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

 

এর আগে একই দিন স্পেসএক্স জানায়, ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় প্রতিটি যোগ্য অ্যাকাউন্টে কোম্পানির নতুন ইস্যু করা ‘ক্লাস এ’ কমন স্টকের একটি করে শেয়ার দেওয়া হবে। কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগত মালিকানা থেকেও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক। ১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশীদারত্ব দেওয়া এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তার উদ্দেশ্যে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। গত অক্টোবরে হোয়াইট হাউস জানায়, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

 

বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দর ছিল ১২৭.৪৪ ডলার। সে হিসাবে দুটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২৫৪.৮৮ ডলার। বিপুলসংখ্যক শিশুকে শেয়ার দেওয়ার এ প্রতিশ্রুতির মোট আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। মাস্কের দেওয়া শেয়ারগুলো ট্রাম্প অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে কি না, কিংবা শেয়ার বিক্রির ওপর নির্দিষ্ট সময়ের কোনো নিষেধাজ্ঞা থাকবে কি না, তা জানতে রয়টার্স স্পেসএক্সের কাছে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

 

ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের গ্লোবাল মার্কেটস উপদেষ্টা ক্রিস্টোফার ব্রাঙ্কিন বলেন, এ উদ্যোগের ফলে দীর্ঘ মেয়াদে বিপুলসংখ্যক সাধারণ বিনিয়োগকারী শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হবেন। এতে শেয়ারবাজারে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং নতুন প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর জন্য আর্থিকভাবে সচেতন গ্রাহকের সংখ্যা বাড়বে। প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক মাস্ক গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের নিজের মালিকানাধীন একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত জুন পর্যন্ত কোম্পানিটিতে তার মালিকানায় ছিল প্রায় ৬.৪২ বিলিয়ন শেয়ার।

 

সে সময় এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের নিজের মালিকানাধীন একটি করে শেয়ার দেবেন তিনি। এটিকে অনেক উদ্যোগের প্রথম পদক্ষেপ বলেও উল্লেখ করেন মাস্ক। তিনি আরও বলেন, ভবিষ্যৎ অর্থনীতির অংশীদারত্ব হিসেবে সরাসরি মানুষের হাতে শেয়ার তুলে দেওয়াই সঠিক পথ। এর আগে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামী ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে তাদের মালিকানাধীন স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

সুত্র রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিজুয়েলার সংস্কারে নতুন পথ খুঁজছেন মাচাদো

১

মার্কিন শিশুদের জন্য স্পেসএক্সের দুই শেয়ার’ ইলন মাস্ক

২

সন্তানের ভরণপোষণ বকেয়া ৩০ নভেম্বর থেকে মার্কিন পাসপোর্ট বাতিলের ঝুঁকি

৩

হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

৪

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ চান বেশির ভাগ মার্কিন নাগরিক

৫

এবিসির ৮ টিভি স্টেশনের লাইসেন্স নিয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ স্থগিত

৬

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন আদেশ আটকে দিলেন মার্কিন বিচারক

৭

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করল আইনশৃঙ্খলা বাহিনী

৮

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল হচ্ছে

৯

মিশিগানে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে গোয়াইনঘাট এসোসিয়েশনের সংবর্ধনা

১০

আদালতে হাজির হতে গিয়ে অভিবাসীরা আটক, আইসের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের মামলা

১১

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১২

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

১৩

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১৪

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

১৫

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১৬

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

১৭

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

১৮

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১৯

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

২০