বাংলা সংবাদ ডেস্ক,
২৬ নভেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করল আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাষ্ট্রের মুসলিম জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নর্থ ডাকোটার এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। হুমকির শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম প্যাট্রিক হারলান ডাইরুড (৫২)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসব মুসলিম জনপ্রতিনিধিকে লক্ষ্য করে একাধিক হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

 

মার্কিন আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্রে বলা হয়েছে, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান অভিযুক্তের এক্স অ্যাকাউন্টে জনপ্রতিনিধিদের হত্যার আহ্বানসংবলিত পোস্ট দেখতে পায়। পরে বিষয়টি জাতীয় হুমকি কার্যক্রম কেন্দ্রে (ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টার) জানানো হয়। এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, অভিযুক্তের একাধিক পোস্টে ওই জনপ্রতিনিধিদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মুসলিমবিদ্বেষী গালিগালাজের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাঁদের বিপদের মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়।

 

তদন্তকারীদের দাবি, অন্য একটি পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) দুই কর্মকর্তার প্রসঙ্গ টেনে একজন অজ্ঞাতপরিচয় জনপ্রতিনিধিকে নিরাপত্তা হেফাজত থেকে সরিয়ে হত্যার সুযোগ তৈরি করার আহ্বান জানানো হয়েছিল। এক্সের কাছ থেকে পাওয়া তথ্য, ফোনের রেকর্ড এবং ইন্টারনেট সেবাদাতার লগ বিশ্লেষণ করে তদন্তকারীরা অ্যাকাউন্টটির সঙ্গে ডাইরুডের সম্পৃক্ততা শনাক্ত করেন। তিনি নর্থ ডাকোটার হিলসবোরোর বাসিন্দা এবং ফার্গো এলাকার একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডাইরুডকে ২০২৩ সালের জুলাইয়ে ফার্গোতে মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। নারী, বর্ণগত সংখ্যালঘু ও মুসলমানদের সঙ্গে তাঁর আচরণ নিয়ে সমস্যার কারণে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন আদেশ আটকে দিলেন মার্কিন বিচারক

১

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করল আইনশৃঙ্খলা বাহিনী

২

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল হচ্ছে

৩

মিশিগানে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে গোয়াইনঘাট এসোসিয়েশনের সংবর্ধনা

৪

আদালতে হাজির হতে গিয়ে অভিবাসীরা আটক, আইসের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের মামলা

৫

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৬

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

৭

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

৮

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

৯

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১০

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

১১

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

১২

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১৩

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১৪

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

১৫

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

১৬

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১৭

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১৮

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১৯

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

২০