বাংলা সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে গোয়াইনঘাট এসোসিয়েশনের সংবর্ধনা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিমের মিশিগানে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে ২২ নভেম্বর ২০২৬, রোববার সন্ধ্যা ৬টায় ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল লতিফ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আক্তার হোসেন মাসুক।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, মনাফ আহমেদ বাবুল, ফিটজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুর রহিম, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন, জৈন্তাপুর ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং চিটাগাং ইউনিভার্সিটি এলমুনাইয়ের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

 

সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিম তাঁর বক্তব্যে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট এসোসিয়েশন গোয়াইনঘাটবাসীর অ্যাম্বাসেডর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির ইতিবাচক ও প্রশংসনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, মোঃ কামাল আবেদীন, মফিজুর রহমান, মোঃ হেলাল আবেদীন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, আলিম আহমেদ, ওলিউর রহমান ও আবুল হাসনাত রতন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন আমিনুর রাশিদ কাপ্তান, মাস্টার মঈন উদ্দিন, মুস্তাক আহমেদ, মুস্তাক আহমেদ মুক্তা, শাহাদাত হোসেন মিন্টু, খালেদ আহমেদ, সালেহ রাজেল, মনজুরুল করিম তুহিন, আরমানি আসাদ, আব্দুর রহমান, শহীদ আহমেদ, ফরিদ উদ্দিন ও ফয়জুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

 

অনুষ্ঠানে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে ছিল গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট, গোয়াইনঘাট সমাজ কল্যাণ পরিষদ, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন, কোম্পানীগঞ্জ সমিতি, কানাইঘাট এসোসিয়েশন, জৈন্তাপুর ওয়েলফেয়ার মিশিগান এবং ভয়েস অব মিশিগান ইউএসএ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান, আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, জয়নাল উদ্দিন, হরমুজ আলী, বেলাল উদ্দিন মাস্টার, মঈন আহমেদ, নঈম আহমেদ, মোঃ জালাল আবেদীন, সালমান আহমেদ, মোঃ মুসা ও মোঃ ফাহিমসহ অনেকে। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তিনি সংবর্ধিত অতিথিকে অভিনন্দন জানানোর পাশাপাশি উপস্থিত অতিথি, আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সবাই নৈশভোজে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে গোয়াইনঘাট এসোসিয়েশনের সংবর্ধনা

১

আদালতে হাজির হতে গিয়ে অভিবাসীরা আটক, আইসের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের মামলা

২

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৩

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

৪

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

৫

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

৬

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৭

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৮

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৯

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১০

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১১

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

১২

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

১৩

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১৪

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১৫

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১৬

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৭

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৮

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৯

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

২০