বাংলা সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানের ভরণপোষণ বকেয়া ৩০ নভেম্বর থেকে মার্কিন পাসপোর্ট বাতিলের ঝুঁকি

যুক্তরাষ্ট্রে সন্তানের ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে বকেয়া রাখা অভিভাবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও জোরদার করছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আগামী ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের বেশি বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের কার্যক্রমের নতুন ধাপ শুরু হতে যাচ্ছে। এর ফলে আরও বেশি অভিভাবক পাসপোর্ট-সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। দ্য ইকোনমিক টাইমসের ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, নতুন পর্যায়ে যেসব অভিভাবকের সন্তানের ভরণপোষণের অর্থ ১০ হাজার ডলারের বেশি বকেয়া রয়েছে, তাঁদের পাসপোর্ট বাতিলের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। তবে এই ধাপে ঠিক কতজনের পাসপোর্ট বাতিল হতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

 

২০২৬ সালের মে মাস থেকে ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রথম পর্যায়ে ১ লাখ ডলারের বেশি ভরণপোষণ বকেয়া থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে বকেয়ার সীমা কমিয়ে ৭৫ হাজার, ৫০ হাজার, ৪০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার ডলারে আনা হয়। এবার ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের বেশি বকেয়া থাকা ব্যক্তিদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সন্তানের ভরণপোষণের অর্থ ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলে নতুন পাসপোর্ট ইস্যু আটকে দেওয়া কিংবা বিদ্যমান পাসপোর্ট বাতিল করার সুযোগ রয়েছে। তবে চলমান কর্মসূচিতে সরকার ধাপে ধাপে বেশি অঙ্কের বকেয়া থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

 

পাসপোর্ট বাতিলের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিজ নিজ অঙ্গরাজ্যের শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে বকেয়ার পরিমাণ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা এড়াতে নিয়মিত মাসিক অর্থ পরিশোধের পাশাপাশি আগের বকেয়া অর্থও পরিশোধ করতে হবে। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, পাসপোর্ট বাতিল হলে সেটি ব্যবহার করে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না। বকেয়া পরিশোধের পরও সরকারি নথিতে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য হালনাগাদ হতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে জরুরি বিদেশযাত্রার পরিকল্পনা থাকলে আগেভাগেই বকেয়া পরিশোধ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

 

বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল হলে তাঁকে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে সরাসরি ফেরার জন্য সীমিত মেয়াদের ভ্রমণ নথি দেওয়া হতে পারে।

 

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান নাগরিকদেরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে যাঁদের সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া রয়েছে, তাঁদের দ্রুত বকেয়ার হিসাব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একাধিক অঙ্গরাজ্যে বকেয়া থাকলে প্রতিটি অঙ্গরাজ্যের হিসাব আলাদাভাবে যাচাই করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন শিশুদের জন্য স্পেসএক্সের দুই শেয়ার’ ইলন মাস্ক

১

সন্তানের ভরণপোষণ বকেয়া ৩০ নভেম্বর থেকে মার্কিন পাসপোর্ট বাতিলের ঝুঁকি

২

হ্যাকারদের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’

৩

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ চান বেশির ভাগ মার্কিন নাগরিক

৪

এবিসির ৮ টিভি স্টেশনের লাইসেন্স নিয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ স্থগিত

৫

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন আদেশ আটকে দিলেন মার্কিন বিচারক

৬

যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করল আইনশৃঙ্খলা বাহিনী

৭

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল হচ্ছে

৮

মিশিগানে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে গোয়াইনঘাট এসোসিয়েশনের সংবর্ধনা

৯

আদালতে হাজির হতে গিয়ে অভিবাসীরা আটক, আইসের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের মামলা

১০

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১১

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

১২

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১৩

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

১৪

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১৫

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

১৬

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

১৭

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১৮

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১৯

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

২০