৫ এপ্রিল ২০২৩, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে চান সংগীতশিল্পী তাসরিফ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবগ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চান জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ ।মঙ্গলবার (৫ এপ্রিল)  রাত সাড়ে ১০টার দিকে এক ফেসবুকে লাইভে এসে মহান উদ্যোগের কথা জানান তিনি।

লাইভে তিনি জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার একদমই নিঃস্ব হয়ে গেছেন, তাদের একটা তালিকা করে যতটুকু পারা যায় সাহায্য করবেন। এ জন্য সবার সহযোগিতা দরকার।

সবার সহযোগিতা কামনা করে এই সংগীতশিল্পী বলেন, বড় আকারে না হলেও এক হাজার পরিবারকে অন্তত ঈদের বাজার করে দিতে চাই।

লাইভটির ক্যাপশনে তাসরিফ লেখেন, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যেসব পরিবার নিঃস্ব হয়ে গেছে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। ওরা আমাদেরই মানুষ। তাদের ক্ষতির তুলনায় হয়ত অনেক বড় কিছু আমরা করতে পারবো না, তবে যতটুকুই সম্ভব ততটুকু তো করতে পারি। সবাই যার যার যায়গা থেকে এগিয়ে আসলে মানুষ গুলোর কিছুটা হলেও উপকার হবে হয়ত।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১০

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১১

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১২

বসুধা : অনামিকা নেওয়াজ

১৩

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৪

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৫

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৬

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৭

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৮

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৯

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

২০