৪ এপ্রিল ২০২৩, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। পুড়ে ছাই হয়েছে অসংখ্য দোকান। আর এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য দিয়েছেন ২০ হাজার টাকা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন দেশসেরা এই তারকা।

এতে সাকিব লিখেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আমি নিশ্চিত আপনারা সবাই বঙ্গবাজারের হৃদয়বিদারক ঘটনার কথা জানেন। যেখানে সবাই তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যা খুব কঠিন একসময়ে হয়েছে, বিশেষ করে পবিত্র রমজানে।

সাকিব লেখেন, এ কারণে আমি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা দান করছি। এর মাধ্যমে আগামীকাল (বুধবার) ক্ষতিগ্রস্তদের ইফতার করানো হবে, যা মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে।

সাকিব আরও লেখেন, আমরা এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু করতে সক্ষম নাও হতে পারি। কিন্তু আমরা তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোনো উপায়ে সাহায্য করি এবং প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০