৪ এপ্রিল ২০২৩, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল কালু জানেন ২৭ দেশের ভাষা

ছবিঃ সংগৃহীত

অল্প বিস্তর ২৭ টি দেশের ভাষা জানেন আলোচিত আব্দুল্লাহ কালু ওরফে ভাইরাল কালু। বিদেশি এক ইউটিউবারের কাছে টাকা চেয়ে দেশব্যাপী ভাইরাল হয় কালু।পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কালু মূলত বিদেশিদের দোভাষী হিসেবে কারওয়ান বাজার এলাকায় কাজ করেন। অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করেছিলেন- এমন অভিযোগে সেই ইউটিবার কালুকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

লুক ডুমান্ট কালুর ছবি পোস্ট করার পর দেশীয় ইউটিউবাররা কালুকে খুঁজতে থাকেন। এক সময় কারওয়ান বাজারে পেয়েও যান। এরপর কালু দেশীয় ইউটিউবারদের মাধ্যমে ভিডিওবার্তায় ইউটিউবার লুক ডামান্ট-এর কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। এমন আমি আর করবো না। আই অ্যাম সরি, এটা একটা দুর্ঘটনা।’

পুলিশ জানিয়েছেন, ৪২ বছর ধরে দোভাষী হিসেবে কাজ করছেন কালু।কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন তিনি।

কালু জানান, তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। ইংরেজি কিভাবে শিখলেন এর জবাবে কালু বলেন, ‘ছোটবেলাতে তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল, একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। ভিসাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য যেতে পারিনি। সে সময়ই ইংরেজি শিখি।’

কালু বলেন, ‘বিদেশিদের আমি বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাই। এই কাজ করছি আমি ৪২-৪৩ বছর ধরে। ফ্রান্স, ইতালি,জার্মানি, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অসংখ্য দেশের পর্যটকদের নিয়ে কাজ করেছি। তাদের দেশ দেখিয়েছি।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০