২৯ মার্চ ২০২৩, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খ্রিস্টান থেকে মুসলিম হলেন ভারতীয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ বড়ই শান্তির

ছবি:সংগৃহীত

ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা অভিনয় জগতে পা রাখেন ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে। অনেক দিন ধরেই আলোচনা থেকে নিজেকে বেশ দূরে সরিয়ে রেখেছিলেন তিনি।

সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, দুই মাসের কন্যাসন্তানও রয়েছে তার।

এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন।

বম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি।

২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

সম্প্রতি রমজানের শুরুতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদের সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন, যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সব দোষ মাফ করুন। আমিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১০

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১১

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১২

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৩

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৪

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৫

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৬

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৭

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৯

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

২০