
ঘূর্ণিঝড়ে মুহূর্তে ছিন্নভিন্ন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য রোলিং ফর্ক নামের শহর। এর মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যেও। এতে অন্তত ২৬ জন মারা গেছেন। গেল শুক্রবার রাতে মিসিসিপি ও আলাবামারয় আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোলিং ফর্ক শহরটির মেয়র এলড্রিজ ওয়াকার বলেছেন, ‘আমার শহরের পরিস্থিতি ভয়াবহ। আমরা ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ এই শহরেই আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ঘূর্ণিঝড় স্থায়ী হয় মাত্র ৫ থেকে ১০ মিনিট। এর মধ্যে মহুর্তে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে যায় শহরটি ।
এদিকে মিসিসিপির জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। কত মানুষ প্রাণ হারিয়েছেন, সেই হিসাব জানিয়ে টুইটারে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে। মিসিসিপি অঙ্গরাজ্যের সরকার জরুরি অবস্থা ঘোষণা করে বলেছে, জরুরি উদ্ধারকাজ চালু রয়েছে।
রোলিং ফর্ক শহরটির জনসংখ্যা মাত্র দুই হাজার। এর মধ্যে এক-পঞ্চমাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। সেখানে এক ডজনের বেশি ভবন ঝড়ে ভেঙে গেছে। যে ঘরগুলো কাঠের কাঠামো দিয়ে তৈরি করা ছিল, সেগুলো টুকরা টুকরা হয়ে গেছে।
মন্তব্য করুন