
আজ জাতীয় গণহত্যা দিবস। ২৫ মার্চের কালরাতকে স্মরণীয় করে রাখতে দেশ আজ এক মিনিট অন্ধকারে থাকবে ।এই রাতে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচিও নিয়েছে সরকার।
শনিবার (২৫ মার্চ) কেপিআইভুক্ত এলাকা ছাড়া দেশের মানুষ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন।
এই জঘন্য গণহত্যা স্মরণে এই দিনটিকে ২০১৭ সালে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে।
দিনটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াল সেই রাতে গণহত্যার শিকার অগণিত শহীদকে স্মরণ করেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের আজকেরই এই রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী হিংস্র হায়েনার মতো বর্বর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ-নিরস্ত্র স্বাধীনতাকামী বাঙালি জনগণের ওপর। পূর্বপরিকল্পনা অনুযায়ী পূর্ণ সামরিক সম্ভার নিয়ে রাত ১০টার পর সারা দেশে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা শুরু করে তারা। পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের একটি ঘটেছিল আমাদের এই প্রিয় জন্মভূমিতে।
মন্তব্য করুন