৪ মার্চ ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ,নিহত ৬ জন

ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে অন্তত ছয়জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি কদম রসুল কেশবপুরে সীমা অক্সিজেন প্লান্টে এ ঘটনা ঘটে।

তবে মৃত ও আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে এর মধ্যে আগুনে দগ্ধ অন্তত ১২ জনকে চমেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও হতাহতদের উদ্ধার কার্যক্রম শেষ করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কদম রসুলে অবস্থিত সীমা গ্রুপের নিজস্ব উৎপাদিত একটি অক্সিজেন প্লান্টে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের পর পুরো ফ্যাক্টরিসহ আশপাশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। বিভিন্ন বাড়িঘর ও কারখানার দরজা-জানালার কাছ ভেঙ্গে চুরমার হয়ে যায়। তখন কারখানার কর্মী, কয়েকটি পরিবহনের শ্রমিকসহ অর্ধ শতাধিক মানুষ হতাহত হন। আহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরণে ছিন্নভিন্ন শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সেখানে অগ্নিদগ্ধ ও বিভিন্নভাবে আহত অর্ধতাধিক লোককে আনা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১২ জনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০