৮ ফেব্রুয়ারী ২০২৩, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন করে মুক্তি পাচ্ছে সালমান-শাবনূরের ‘তুমি আমার’

ছবি:সংগৃহীত

২৯ বছর পর নতুন করে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার নন্দিত জুটি সালমান শাহ-শাবনূর অভিনিত সিনেমা ‘তুমি আমার’। অমর নায়ক সালমান শাহের সঙ্গে তাদের  প্রথম সিনেমা ‘তুমি আমার’দিয়ে জুটি বেঁধে ছিলেন। সালমান শাহের  সাথে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেন শাবনূর। আবদুল্লাহ জহির বাবু জানিয়েছে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাবে।

১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পায় সিনেমাটি। সিনেমার পাশাপাশি এর প্রতিটি গানই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়। প্রয়াত জহিরুল হকের পরিচালনায় এর গল্প ও সংলাপ লিখেছেন তারই ছেলে আবদুল্লাহ জহির বাবু।

আবদুল্লাহ জহির বাবু বলেন, আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপ সম্বলিত প্রথম ছবি ‘তুমি আমার’। এটি আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

তিনি বলেন, আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করে। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আমার’। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য সিনেমা এটি।

‘তুমি আমার’ সিনেমায় সালমান-শাবনূরের পাশাপাশি আরো অভিনয় করেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী, মেঘলাসহ অনেকে।

উল্লেখ্য, সালমান শাহ ও শাবনূরের অনান্য সিনেমার মধ্যে রয়েছে ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুজন সখী’, ‘বুকের ভেতর আগুন’, ‘বিচার হবে’, ‘মহা মিলন’, ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের নায়ক’, ‘দেন মোহর’ ও ‘স্বপ্নের ঠিকানা’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১০

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১১

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১২

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৩

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৪

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৫

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৬

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৭

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৯

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

২০