৭ ফেব্রুয়ারী ২০২৩, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপহারের গাড়ি ‘রোগী’বহন কাজে দান করলেন হিরো আলম

আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনা মূল্যে রোগী ও লাশ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন ।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত সেই শিক্ষকের বাড়িতে এসে গাড়ির চাবি নেওয়ার সময় এ ঘোষণা দেন হিরো আলম।

শিক্ষক এম মুখলিছুর রহমান হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন । দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম। পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোহা মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়।

এ সময় হিরো আলম বলেন, মুখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করব। সেটি দিয়ে দরিদ্র রোগী ও দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে লাশ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে।

এম মুখলিছুর রহমান জানিয়েছেন, তিনি সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে হিরো আলমকে গাড়িটি উপহার দিয়েছেন। এ সময় তার হাতে একটি সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।

হিরো আলম সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন, তা মোকাবিলার জন্য তাকে নিজের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ওই শিক্ষক। অবশেষে মঙ্গলবার গাড়িটি হস্তান্তর করলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০