উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজী ইব্রাহিমের আইনজীবী শওকত উল্লাহ চৌধুরী।
এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় পিডাব্লিউ প্রত্যাহারের আবেদন করেন।
শুনানি শেষে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ও মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী আবেদন মঞ্জুর করেন। এ দুই মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে আটক থাকায় এ মামলায় পিডাব্লিউ ছিল।
এদিকে সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকারের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দোষ স্বীকার করেন কাজী ইব্রাহিম। ফলে গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত কাজী ইব্রাহিমের কারাভোগকেই সাজা হিসেবে নেন আদালত।
উল্লেখ্য,উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর কাজী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মন্তব্য করুন