১৭ জানুয়ারী ২০২৩, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মারা গেলেন ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

মারা গেছেন ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। সোমবার (১৬ জানুয়ারি) রোমের একটি ক্লিনিকে মারা গেছেন বলে রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন অভিনেত্রীর সাবেক আইনজীবী গিউলিয়া সিতানি।

 

পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপিয়ান সিনেমায় জিনাকে আলোচিত আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। সিনেমার পর্দায় জিনার অভিনয় ভিন্নমাত্রা দর্শকের হৃদয়ে যোগ করেছে। তিনি একের পর এক চরিত্রে জনপ্রিয়তা লাভ করে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

 

তিনি ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘বিট দ্য ডেভিল’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিলেন। জিনি ইউরোপিয়ান সিনেমা ছাড়াও হলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন।

 

জানা গেছে, জিনার মৃত্যুতে তার দীর্ঘদিনের সহশিল্পী ও ইতালির কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন গভীর শোক প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, জিনা প্রায় এক দশক আগেই অভিনয় থেকে দূরে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়লে তার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতাল থেকে বাসায় এসে তিনি বিশ্রামে ছিলেন।

 

মারা গেলেন ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০