২২ ডিসেম্বর ২০২২, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় মেসিকে আনার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকায় মেসিকে আনার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর বনানীতে পলিসি রিসার্স ইন্সটিটিউট (পি আর আই) মিলনায়তনে ড. আব্দুল্লাহ শিবলী রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল- আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। সে কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।

মোমেন আরো বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত এ তথ্য আজ জানিয়েছেন। আমি বলেছি, সঙ্গে করে যে লিওনেল মেসিকেও নিয়ে আসেন। তাহলে ভালো হবে।

ড. মোমেন বলেন, আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরো ভালো হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ছাদিছ ২০২৬ শিক্ষার্থীদের সার্টিফিকেট, পাগড়ি ও বোরকা প্রদান সম্পন্ন

বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

নিউইয়র্কে মুনার পার্কচেস্টার চাপ্টারের মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা

জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’

নিউইয়র্কে পিৎজার দোকানে ঢুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা, আরেকজন আহত

জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

১০

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

১১

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

১২

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

১৩

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

১৪

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

১৫

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

১৬

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১৭

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১৮

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১৯

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

২০