৯ সেপ্টেম্বর ২০২২, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হলমিছ পার্কে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ বনভোজনে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরাসহ সুনামগঞ্জবাসীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে মিলনমেলায় পরিণত করে।

ঐ দিন দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধনের পর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগতদের সুনামগঞ্জে জন্ম নেওয়া জনপ্রিয় কন্ঠশিল্পী পৃথা দেব নাচে গানে মাতিয়ে রাখেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসোসিয়েশনের সেক্রেটারি মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুতালিব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন, বনভোজন উদযাপন কমিটির আহবায়ক আজাদ খান, যুগ্ম আহবায়ক সৈয়দ মহিউদ্দিন, উপদেষ্টা হাজী আব্দুল আহাদ,আব্দু হাফিজ, প্রাক্তন চেয়ারম্যান মাকসুদুর রহমান, হাজী আব্দুস সামাদ, সৈয়দ আব্দুল আলী, আব্দুল মালেক, কাজল মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, ওয়ারেন সিটির প্ল্যানিং কমিশনার দেলওয়ার আনসার, সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি, শামছুল হুদা পাশা, জাইক উদ্দিন, জুবায়ের আহমেদ, আমিন উদ্দিন, আনসার খান, ইয়ান উদ্দিন, আনহার খান, নুরুল হাসান পারভেজ,সালেক মিয়া, শুয়েব খান, এনামুল হক, মারুফ খান, ইজাজুল হোসেন, কবিরুজ্জামান কবির, অপু মিয়া, সাব্বির আহমদ, এজে পাশা, মান্না কুমার দাশ, জাকির হোসেন, মো.মুতাক্কাবির, হারুন মিয়া, শুয়েব আহমদ, মসুদ আহমেদ, মোহাম্মদ মোমেন, নুরুল আমিন, রবিউল ইসলাম এবং বদরুল আমিনসহ প্রমূখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০