যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত অভিবাসীদের ওয়ার্ক পারমিট ও আইনি সুরক্ষা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও ব্যবসায়ী সংগঠনগুলো। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর দেশটির অভিবাসননীতিতে পরিবর্তনের দাবিতে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
গত ১১ নভেম্বর ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিবাসীদের কর্মসংস্থানের অনুমতি এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পরিবারগুলোর আইনি সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো বলেন, এসব পরিবারের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে যেকোনো প্রচেষ্টা চালাতে তিনি আগ্রহী বলেও জানান।
অনুষ্ঠানে আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশন অ্যাকশন এবং দক্ষিণ টেক্সাস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশ নেন। তাঁদের বক্তব্যে নির্মাণ, স্বাস্থ্যসেবা ও হোটেল-রেস্তোরাঁ খাতে অভিবাসী কর্মীদের অবদানের বিষয়টি গুরুত্ব পায়। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গত দুই বছরের অভিবাসননীতির কারণে লাখ লাখ মানুষের ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্যসেবা, নির্মাণ ও আতিথেয়তা খাতে কর্মরত অনেক অভিবাসীও রয়েছেন।
নির্বাচনের পর ট্রাম্প নির্দিষ্ট কিছু শিল্প খাতে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা বললেও প্রশাসনের অভিবাসননীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এখনো আসেনি। এদিকে ২০২৭ সালের জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর অভিবাসন বিভাগ বা আইসিইর কার্যক্রমে নজরদারি বাড়াতে চায় ডেমোক্র্যাটরা। পাশাপাশি আটককেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যালোচনা এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য আইনি পথ তৈরির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
বিশেষ করে শৈশবে যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্যে আমেরিকান ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট নিয়েও আলোচনা চলছে। তবে এসব প্রস্তাব এখনো চূড়ান্ত আইনে পরিণত হয়নি। ট্রাম্প প্রশাসনের বিরোধিতা এবং কংগ্রেসে আইন পাসের প্রক্রিয়া এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে অভিবাসীদের ওয়ার্ক পারমিট কিংবা স্থায়ী বসবাসের সুযোগ নিয়ে এখনই কোনো নিশ্চয়তা নেই।
সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য আগামী কয়েক মাসের রাজনৈতিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে যাঁরা বৈধভাবে কাজের অনুমতি, পরিবারের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি আইনি অবস্থান নিয়ে
মন্তব্য করুন