বাংলা সংবাদ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিভি-২০২৭ লটারি নিয়ে অনিশ্চয়তা, সরকারের পক্ষে আপিল আদালতের আদেশ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি পুনরায় চালুর বিষয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির নবম সার্কিট কোর্ট অব আপিলস। এর ফলে মামলা চলাকালে ডিভি-২০২৭ লটারির নিবন্ধন কার্যক্রম চালু না করেও থাকতে পারবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২৯ অক্টোবর তিন বিচারকের একটি প্যানেল সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 

এর আগে ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার একটি নিম্ন আদালত মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী ২৯ অক্টোবর নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বর থেকে নিবন্ধন শুরুর কথা ছিল। সরকার ওই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং তা স্থগিতের আবেদন জানায়।

 

মামলাটি করেছে অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল’ এলসি। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, পররাষ্ট্র দপ্তর ডিভি-২০২৭ লটারির নিবন্ধন চালু না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম থেকে বিরত রয়েছে। তবে নবম সার্কিট আদালত জানিয়েছে, পররাষ্ট্র দপ্তরের লটারি চালু না করার সিদ্ধান্তকে আদালত সমর্থন করছে না। একই সঙ্গে আদালত মনে করেছে, মামলাকারী প্রতিষ্ঠানটি ডিভি কর্মসূচির আইনগতভাবে সুরক্ষিত স্বার্থের আওতায় পড়ে না এবং এ মামলা করার পর্যাপ্ত আইনি অধিকার দেখাতে পারেনি।

 

রেড ঈগলের প্রধান কার্টিস মরিসন জানিয়েছেন, ডিভি কর্মসূচি চালুর দাবিতে তারা আরও আইনি পদক্ষেপ নেবেন। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিভি-২০২৭ লটারি চালুর বিষয়টি অনিশ্চিত থাকছে।

 

ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে কম হারে অভিবাসী পাঠানো দেশগুলোর নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ থাকে। লটারির মাধ্যমে প্রায় ১ লাখ নির্বাচিত ব্যক্তিকে ভিসার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়। এই কর্মসূচি সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামেও পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভি-২০২৭ লটারি নিয়ে অনিশ্চয়তা, সরকারের পক্ষে আপিল আদালতের আদেশ

১

নিউইয়র্কে বেকারভাতা সেবা সাময়িক বন্ধ, ২ নভেম্বরের পর ৯ থেকে ১২ দিন আবেদন বন্ধ

২

ইবি-৫ কর্মসূচিতে বাড়ছে ফি, গ্রীন কার্ড পেতে খরচ দ্বিগুণের বেশি

৩

মিশিগানে ২২ ক্লাব ও ককাসের যৌথ উদ্যোগে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ

৪

পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

৫

নাগরিকত্ব ছাড়াই মার্কিন নির্বাচনে ভোটের অভিযোগ, বাংলাদেশির বিরুদ্ধে মামলা

৬

নির্বাচনের আগে ভোটার জালিয়াতি তদন্ত, নিউইয়র্কে অভিবাসীদের মধ্যে উদ্বেগ

৭

যুক্তরাষ্ট্রে ভোটারদের প্রায় ১০ শতাংশ নেচারেলাইজড নাগরিক

৮

মিশিগানে ১৪-১৫ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প

৯

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

১০

জনমত জরিপকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ৬০ শতাংশ সমর্থনের দাবি ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময়ে ৩ লাখের বেশি ভিসা বাতিল

১২

ট্রাম্পের জামাতার ফোন হ্যাকের দাবি, মধ্যপ্রাচ্য পুনর্গঠনের পরিকল্পনার ইঙ্গিত

১৩

ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট ট্রাম্পের

১৪

মেডিকেইড জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের কুইন্স-ব্রুকলিনে অভিযান

১৫

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ইলন মাস্কের ৪৪৩ মিলিয়ন ডলার অনুদান

১৬

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

১৭

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

১৮

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

১৯

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

২০