বিদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানরত নাগরিকদের অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে থাকা অবস্থায় অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীর সর্বশেষ পাসপোর্টটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পাসপোর্টটির মেয়াদ তখনো শেষ না হলেও সেটি আর ভ্রমণের জন্য বৈধ থাকবে না।
এ কারণে বিদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনলাইনে নবায়নের পরিবর্তে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করতে বলা হয়েছে।
পাসপোর্ট নবায়নের প্রক্রিয়া, প্রয়োজনীয়তা ও অন্যান্য তথ্য জানতে সংশ্লিষ্ট এলাকার নিকটস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন