বাংলা সংবাদ ডেস্ক
২০ অগাস্ট ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধে হতাহতের তথ্যভান্ডারে এ পরিসংখ্যান পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার পেন্টাগন ওই তথ্যভান্ডার হালনাগাদ করেছে। এতে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য নতুন করে যুক্ত করা হয়েছে।

 

এমন এক সময়ে এ তথ্য সামনে এল, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত বন্ধে আলোচনা অচলাবস্থায় রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিক্যাস) ‘ওভারসিজ অপারেশনস’ বিভাগের সঙ্গে ‘অপারেশন এপিক ফিউরি’র তথ্য যোগ করলে মোট হতাহতের সংখ্যা পাওয়া যায়। এতে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে ১৮ মার্কিন সেনা নিহত ও ৭৫৭ জন আহত হয়েছেন।

 

গত মাসে ডিক্যাসে ‘ওভারসিজ অপারেশনস’ নামের বিভাগটি চালু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য এ বিভাগে যুক্ত করা হচ্ছে।

 

তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বা কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে, তা নির্দিষ্ট করেনি। ৭ জুলাইয়ের তারিখটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে জানানোর দিনের সঙ্গে মিলে যায়। ওই দিন ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রশাসন জানায়, ইরানের সঙ্গে নতুন একটি সংঘাত শুরু হয়েছে। ‘ওভারসিজ অপারেশনস’ বিভাগের বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

 

গত মাসে ডিক্যাসে ইরানের হামলার মধ্যেই নিহত ও আহত সেনার সংখ্যা কমে যাওয়ায় পেন্টাগন সংবাদমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছে। চারজন নিহত ও কয়েক ডজন আহত সেনার তথ্য তালিকা থেকে বাদ পড়ে যায়। পরে সেগুলো আবার যুক্ত করা হয়। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছিল, ‘সাময়িক তথ্যগত বিঘ্নের’ কারণে এই হেরফের হয়েছিল।

 

এর আগে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে আহত মার্কিন সেনাদের তথ্য প্রকাশে পেন্টাগন ধীরগতি দেখিয়েছে। এ বিষয়ে কর্মকর্তারা নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এর আগে বুধবার ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে পরিস্থিতি এখন ‘খুব ভালো’। তবে তিনি তেহরানের সঙ্গে মার্কিন আলোচনা স্থগিত রেখেছেন। চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি এখনো উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু।

 

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১০

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১১

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১২

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৩

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৪

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৫

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

১৬

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

১৭

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১৮

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১৯

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

২০