বাংলা সংবাদ ডেস্ক
৭ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্যারাগুয়ের সেই শরীরসর্বস্ব ফুটবল স্রেফ তাদের পরীক্ষাই নেয়নি, ফরাসি স্নায়ুর ওপর দিয়ে যেন বুলডোজার চালিয়েছে। কিলিয়ান এমবাপ্পের ওই পেনাল্টিটা যদি জালে না জড়াত, তবে আজ অন্য গল্প লেখা হতো। কিন্তু ফুটবল তো আর ‘যদি’ কিংবা ‘কিন্তু’ওপর দাঁড়িয়ে বাঁচে না। রক্তচাপ বাড়ানো সেই রাতের বাধা পেরিয়ে ফ্রান্স এখন কোয়ার্টার ফাইনালে। আগামী জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে তাদের সামনে ফুটবলে আফ্রিকার নতুন সূর্য মরক্কো।  

 

খাতায়-কলমে ম্যাচটি সেমিফাইনালে ওঠার। কিন্তু ফরাসি শিবিরের ফুরফুরে হাওয়ায় হঠাৎই যেন চোট আর কার্ডের হাহাকার। ফরাসি সহকারী কোচ গি স্টিফোঁর চোখেও প্যারাগুয়ের বিপক্ষে ওই জয়ের মূল্য তেমনই চড়া। তরুণ দলটির মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে তিনি মুগ্ধ। তবে বোস্টনের ম্যাচটার আগে ডাগআউটে কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজও স্পষ্ট। মার্কোস থুরাম গত সোমবার অনুশীলনে ফিরেছেন। ফরাসি শিবিরে ওটুকুই স্বস্তি। বাকিটা জুড়ে শুধুই ধোঁয়াশা। অ্যাবডাক্টরের চোটে ভুগতে থাকা অরেলিয়াঁ চুয়ামেনিকে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে কাটাতে হচ্ছে। সহকারী কোচ স্টিফোঁর কণ্ঠেও সেই উদ্বেগ, ‘ওর চোটের উন্নতি দেখছি। তবে ম্যাচটি বৃহস্পতিবার, হাতে সময় কম। ও অবশ্য ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।

 

তার ওপর প্যারাগুয়ে ম্যাচে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ডটি দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ফরাসি ফুটবল ফেডারেশন অবশ্য এই কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। মরক্কো যে স্রেফ রূপকথা লিখতে আসেনি, তা হাকিমি-দিয়াজরা ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া, আর নকআউটে নেদারল্যান্ডস ও কানাডাকে বিদায় করা কোনো ফ্লুক নয়। বিশেষ করে সহ-আয়োজক কানাডাকে যেভাবে তারা পাত্তাই দেয়নি, তাতে ফরাসি থিঙ্কট্যাংক নড়েচড়ে বসতে বাধ্য।

 

মরক্কোর পাসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকের মিশ্রণকে সম্পূর্ণ ‘নতুন চ্যালেঞ্জ’ মানছেন স্টিফোঁ। তাঁর মতে, ‘ওরা সুসংগঠিত, গোছাল এবং পাল্টা আক্রমণে দারুণ বিপজ্জনক। মাঠের সবখানেই ওদের ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো ফুটবলার আছে।’ একদিকে আশরাফ হাকিমি আর ব্রাহিম দিয়াজদের নিখুঁত কাউন্টার অ্যাটাক, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের ইউরোপীয় ঘরানার গতিশীল ফুটবল। শেষ আটের এই ম্যাচটা ফরাসিদের জন্য স্বস্তির হবে, নাকি মরক্কোর রূপকথার নতুন কোনো ট্রিলজি লেখা হবে? উত্তর লুকিয়ে বোস্টনের সবুজ মাঠে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০