বাংলা সংবাদ ডেস্ক
১৬ মে ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

নিউইয়র্ক সিটিতে হাউজিং ভাউচার তহবিল সংকটকে কেন্দ্র করে বড় ধরনের আবাসন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমাধান না এলে প্রায় ১২ হাজার মানুষ গৃহহীন হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

 

তথ্য অনুযায়ী, ফেডারেল সরকারের অর্থায়ন কমে যাওয়ায় নিউইয়র্কের প্রায় ৫ হাজার ২০০ পরিবার হাউজিং ভাউচার সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে। এর ফলে শিশু ও পরিবারের সদস্যসহ মোট ১২ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবাসন অধিকারকর্মীরা বলছেন, সংকটটি শহরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লেও ব্রঙ্কস ও ব্রুকলিন এলাকায় এর প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।

 

নিউইয়র্ক হাউজিং কনফারেন্সের প্রতিনিধি ব্রেন্ডন চেনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তারা এই সহায়তার ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, ভাউচার প্রোগ্রামটি বহু নিম্নআয়ের পরিবারের জন্য জীবনরেখার মতো কাজ করছিল। এটি বন্ধ হয়ে গেলে অনেকেই বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন।

 

নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। মেয়র জোহরান মামদানি বলেন, ফেডারেল পর্যায়ের চাপ থাকা সত্ত্বেও বাসিন্দাদের সহায়তা অব্যাহত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (এনওয়াইসিএইচ) জানিয়েছে, ইমার্জেন্সি হাউজিং ভাউচার কর্মসূচির ফেডারেল অর্থায়ন ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে অংশগ্রহণকারীদের পাবলিক হাউজিংয়ের অপেক্ষমাণ তালিকায় আবেদন করতে বলা হয়েছে। তবে সেখানে ইতোমধ্যেই দীর্ঘ অপেক্ষমাণ তালিকা রয়েছে।

 

এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্রুকলিনের বাসিন্দা লাশোন স্মিথ বলেন, এটি মানসিকভাবে অত্যন্ত কষ্টকর পরিস্থিতি। যদি বাসস্থান না থাকে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর সমাধান না এলে নিউইয়র্কে আবাসন সংকট আরও গভীর আকার ধারণ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০