মাসুম আহমদ
২ মে ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতি রাজনীতিবিদ এবং জনগণের ˆনতিক রাজনৈতিক চর্চা

কোন রাজনীতিবিদ যখন বলেন – আমি জনগনের জন্যে কাজ করবো| তিনি মিথ্যা বলেন| কোন রাজনীতিবিদ যখন জনগনকে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন আমি জনগনের জন্যে এই করেগা সেই করেংগা… দেশ সিঙাপুর আমেরিকা বানিয়ে দিবো| উন্নয়নের বন্যায় ভাসিয়ে দিবো দেশ|  তারা জনগনকে মিথ্যা প্রতিশ্রুতি দেন|

 

তাহলে আসল সত্যটা কি? সত্যাটা হলো রাজনীতিবিদরা তাদের নিজেদের জন্যে, নিজেদের পরিবারের উন্নয়নের জন্যে রাজনীতিটা করেন| দিনশেষে তারা ক্ষমতা চায়, তার কুর্চি চায়, তারা কোটি কোটি টাকা চায়| ক্ষমতা, কুর্চি এবং টাকা সব এক সাথে খুব সহজে পাওয়ার মাধ্যম হিসাবে তার রাজনীতি প্লটফর্মটা ব্যবহার করেন! তারা রাজনীতির মাধ্যমে দুর্নীতি, ¯^জনপ্রীতির লাইসেন্স চায়| একজন সাধারণ জনগন হিসাবে সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো –  তারা তাদের এই রাজনীতিটা  জনগনকে ঢাল বানিয়ে করে থাকেন! জনগনকে তারা সিঁড়ি বানিয়ে তাদের উপরে উঠার রাস্তা বানান|

 

আপনারা কি হাতির লড়াই দেখছেন? হাতিরা যে মাঠে লড়াই করে সে মাঠের ঘাসগুলোর অবস্থা কি হয় সেটা জানেন? হাতির লড়াইয়ের পর হাতির পায়ের চাপে মাঠের ঘাসগুলো একদম পিষ্ট হয়ে মাটিতে মিশে যায়| আমাদের রাজনৈতিক দলগুলো হলো ‘হাতি’ আর আমরা জনগন হলাম ‘ঘাস’| তারা তাদের মধ্যে লড়াই করবে, সে লড়াইয়ে জখম হবো আমরা জনগন|

 

দিনশেষে তাদের কিছুই হয় না বা হবেও না| তাই হাতি কখনই বুঝবে না ঘাসের পিষ্ট হয়ে মাটিতে মিশে যাওয়ার কষ্ট! এখন প্রশ্ন হলো, রাজনীতিবিদদের ছাড়া কি আমাদের চলবে? কিংবা রাজনীতি ছাড়া কি আমাদের জীবন চলবে? উত্তর হলো না চলবে না|

 

কারণ রাজনীতি হলো একটি দেশের প্রাণশক্তি| এবং রাজনীতিবিদরা এই রাজনীতিটাকে বহন করে নিয়ে চলেন| তাই রাজনীতিকে উপেক্ষা করে পথচলা আমাদের পক্ষে সম্ভব না| কিংবা রাজনীতিবিদদের বাদ দিয়েও আমাদের একদম চলবে না|

 

একদিকে রাজনীতি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ| অন্যদিকে রাজনীতিবিদরা আমাদেরকে তাদের ক্ষমতার ঢাল বানিয়ে পরিশেষে পা দিয়ে পিষ্ট করে মারে| এই দো’টানা পরিস্থিতিতে আমাদের কি করনীয়? এই পরিস্থিতিতে আমাদের দায়িত্বটা কি? আমাদের প্রথম দায়িত্ব হলো, সেসব রাজনীতিবিদদের আইডেন্টিফাই করা কারা সততা, ন্যায় ও মানবিক মূল্যবোধের সাথে রাজনীতি করে এবং কারা যারা ব্যক্তি¯^ার্থ, ক্ষমতার লোভ এবং টাকার জন্যে  রাজনীতি করে|

 

তারপরের দায়িত্ব হলো – জনগনের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকে ভয়েজ রেইজ করা! তারপর আমদের জনগনের শক্তিটা কি এবং কোথায়, সেটা খুঁজে বের করে আমাদের খুব
ভালো করে বুঝা এবং সে শক্তিটাকে সর্বোচ্চ কাজে লাগানো| আপনে যখন এটা যথাযথভাবে পালন করবেন তখন দেখবেন – আপনে সামনে ভালো রাজনীতির দরজা খুলে যাচ্ছে|

 

আপনে ভালো এবং খারাপ রাজনীতি খুব সহজে বুঝতে পারছেন| ভোটের সময় মিষ্টি কথায় নেতারা আপনাকে প্রলুব্ধ করতে পারছে না| অন্যদিকে  সমাজে ভালো রাজনীতিদদের আনাগুনা বেড়ে যাচ্ছে| আমাদের লক্ষ্য থাকবে, রাজনীতিবিদরা জনগনকে যেমন ঢাল বানিয়ে রাজনীতি করেন, আমরা জনগন তেমিনি তাদের রাজনীতিকে অস্ত্র বানাবো|

 

মনে রাখবেন ভালো রাজনীতি এবং ভালো রাজনীতিবিদ কিংবা খারাপ রাজনীতি এবং খারাপ রাজনীতিবিদ সবই আমাদের আম জনতার একশনের উপর নির্ভর করে| আমরা জানি ভালো রাজনীতি সমাজে ন্যায়, সমতা ও উন্নয়ন আনে; আর খারাপ রাজনীতি সমাজে অন্যায়, দুর্নীতি ও বিশৃঙ্খলার জন্ম দেয়| ভালো রাজনীতির মূল উদ্দেশ্য থাকে দেশ এবং জনগনের উন্নয়ন| তারা সব সময় দেশ এবং জনগনকে তাদের দল এবং নেতার উপরে রাখে| আর খারাপ রাজনীতির উদ্দেশ্য থাকে ঠিক উল্টোটা|

 

রাজনীতিক দল না করেও আপনার বা আমার মতো আম জনগন রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারি| সমাজে এমন রাজনৈতিক ব্যবস্থা গঠন করতে সাহায্য করতে পারি, যে রাজনীতি আমাদের সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হবে|তাই আমাদের ˆনতিক রাজনীতির চর্চায়ই নির্ধারিত হবে আমাদের আগামীর যোগ্য ও নীতিবান নেতৃত্ব|

 

যে নেতৃত্ব দেশকে নিয়ে যাবে উন্নয়নের চরম শিখায়! কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের ˆনতিক রাজনৈতিক চর্চা করছি? রাজনীতিবিদরা যেখানে জনগনকে ঢাল বানিয়ে রাজনীতি করছে, আমরা জনগন কি রাজনীতিকে অস্ত্র বানাতে পারছি?

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশা জাগাচ্ছে যে নতুন ভ্যাকসিন

সোঁদালি মাটির আগরবাতি

রাজনীতি রাজনীতিবিদ এবং জনগণের ˆনতিক রাজনৈতিক চর্চা

১০

অদম্য অগ্রযাত্রা

১১

বাউলের কান্না

১২

নিরাকারে বেঁধে রাখা খাঁচা অসীমে অসহায়

১৩

কুরবানি কবুল হওয়ার শর্ত

১৪

কুরবানি করবেন যারা

১৫

যেভাবে শুরু হয়েছিল কুরবানি

১৬

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

১৭

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

১৮

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

১৯

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

২০