ইকবাল ফেরদৌস
১ এপ্রিল ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রজুড়ে আবারও জোরালো হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলন। ‘নো কিংস’ স্লোগানে দেশটির বড় বড় শহরসহ বিভিন্ন অঞ্চলে গত ২৮ মার্চ লাখো মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে। আয়োজকদের দাবি, এটি চলমান আন্দোলনের তৃতীয় দফা, যেখানে আগের দুই দফাতেই মিলিয়ন মানুষের অংশগ্রহণ ঘটেছিল।

 

 

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ইরান নীতি, কঠোর অভিবাসন আইন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। আন্দোলনকারীদের ভাষায়, “আমেরিকায় ক্ষমতার মালিক জনগণ-কোনো রাজা নয়।” তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন রাষ্ট্রক্ষমতাকে কেন্দ্রীভূত করে স্বৈরশাসনের দিকে ধাবিত হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলেস, মিশিগানসহ দেশের প্রায় সব বড় শহরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনে লিঙ্কন মেমোরিয়াল-এর সিঁড়ি ও ্যাশনাল মল এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারেও হাজারো মানুষ সমবেত হন, যার ফলে ব্যস্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ।

 

এবারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে মিনেসোটা। সেন্ট পল-এর স্টেট ক্যাপিটল ভবনের সামনে আয়োজিত সমাবেশে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন বিক্ষোভকারীদের সংহতি জানিয়ে গান পরিবেশন করেন। তবে কিছু এলাকায় সহিংসতার ঘটনাও ঘটেছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে একদল বিক্ষোভকারী ফেডারেল ভবন ঘেরাও করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডালাসসহ কিছু শহরে পাল্টা-বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

বিক্ষোভ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। প্রশাসনের মুখপাত্র আন্দোলনকে ‘ট্রাম্প ডের্যাঞ্জমেন্ট থেরাপি সেশন’ বলে আখ্যা দিয়ে একে গুরুত্বহীন বলে দাবি করেছেন। তবে বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ বাড়াবে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাঠামোয় বড় পরিবর্তন এনেছেন। অঙ্গরাজ্যের আপত্তি উপেক্ষা করে ন্যাশনাল গার্ড মোতায়েনসহ নানা পদক্ষেপ তার ক্ষমতার বিস্তার ঘটিয়েছে বলে সমালোচকদের দাবি। যদিও ট্রাম্প নিজেকে ‘রাজা’ হিসেবে অভিহিত করার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি কেবল একটি সংকটাপন্ন রাষ্ট্রকে পুনর্গঠনের চেষ্টা করছেন।

 

দেশের গণ্ডি পেরিয়ে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চেও। প্যারিস, লন্ডন ও লিসবনসহ বিভিন্ন আন্তর্জাতিক শহরে প্রবাসী মার্কিনিরা বিক্ষোভ করে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে ‘নো কিংস’ আন্দোলন এখন শুধু একটি স্লোগান নয় বরং এটি পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতায় এক শক্তিশালী গণআন্দোলনে, যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০