বাংলা সংবাদ ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের রাজধানী অলবানির মধ্যে রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর। আগামী মার্চের শুরু থেকেই অ্যামট্রাকের পূর্ণ ট্রেন চলাচল পুনরায় চালু হচ্ছে। এর ফলে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে অলবানি পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো-নর্থ ট্রেন চালুর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

 

অ্যামট্রাক তাদের এম্পায়ার সার্ভিস লাইনের বন্ধ থাকা তিনটি দৈনিক ট্রিপ পুনরায় চালু করতে সম্মত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার। গত বছরের বসন্তে ইস্ট রিভার টানেলের চারটি টিউবের একটি সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হলে নিউইয়র্ক পেন স্টেশন ও অলবানির মধ্যকার ট্রেন চলাচলে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়। এর ফলে সপ্তাহের কর্মদিবসে তিনটি রাউন্ড ট্রিপ বাতিল করতে বাধ্য হয় অ্যামট্রাক, যা নিয়মিত যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

 

এই সংকট মোকাবেলায় গভর্নর ক্যাথি হোকুল আগে ঘোষণা দিয়েছিলেন একটি অ্যামট্রাক ট্রেন পুনরায় চালুর পাশাপাশি বসন্তে গ্র্যান্ড সেন্ট্রাল থেকে অলবানি পর্যন্ত মেট্রো-নর্থ ট্রেন চালু করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো মেট্রোুনর্থ অলবানি পর্যন্ত সংযোগ স্থাপন করত যা রেল ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হতো।
তবে মঙ্গলবার গভর্নর হোকুল জানান, তিনি অ্যামট্রাকের কাছ থেকে মার্চের মধ্যেই পূর্ণ ট্রেন সেবা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন।

 

পূর্ণ সেবা ফিরিয়ে আনার সিদ্ধান্তের পর অ্যামট্রাক নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ও এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি)ুকে জানায়, অস্থায়ীভাবে মেট্রোুনর্থ ট্রেন অলবানি পর্যন্ত চালুর আর প্রয়োজন নেই। ফলে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। তবে গভর্নর হোকুল ভবিষ্যতের সম্ভাবনা উড়িয়ে দেননি।

 

বর্তমানে এম্পায়ার সার্ভিস- নিউইয়র্ক সিটি থেকে পাফকিপসি পর্যন্ত মেট্রোুনর্থের হাডসন লাইনের রেলপথ ব্যবহার করে। পাফকিপসির উত্তরে অলবানি হয়ে নায়াগ্রা ফলস পর্যন্ত রেলপথের মালিক মালবাহী রেল সংস্থা সিএসএক্স, যেখানে অ্যামট্রাক অনুমতি নিয়ে চলাচল করে ইস্ট রিভার টানেলের সংস্কারকাজ এখনও চলমান থাকা সত্ত্বেও কীভাবে পূর্ণ ট্রেন সেবা পুনরায় সম্ভব হচ্ছে এ বিষয়ে অ্যামট্রাক কর্তৃপক্ষ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। ফলে যাত্রী ও পরিবহন বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে কৌতূহল রয়ে গেছে।
তবে রেলযাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর নিউইয়র্কুঅলবানি করিডরে আবার ফিরছে স্বাভাবিক ছন্দ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১০

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১১

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১২

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৩

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৪

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৫

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৬

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৭

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৮

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৯

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

২০