বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের করা মানহানির মামলা খারিজ চেয়ে আদালতে যাবে বিবিসি

বিবিসি-র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক হাজার কোটি ডলারের মানহানির মামলা খারিজ করার আবেদন করবে ব্রিটিশ এই সংবাদমাধ্যম।

 

 

ট্রাম্প ২০২৪ সালের প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ই জানুয়ারিতে দেওয়া বক্তব্য সম্পাদনায় ত্রুটি নিয়ে বিবিসি-র বিরুদ্ধে এই মানহানির মামলা করেন গত মাসে ফ্লোরিডার আদালতে। আদালতে জমা দেওয়া নথি সোমবার প্রকাশ পেয়েছে। এতে বিবিসি বলেছে, এই মামলার বিচার করার এখতিয়ার নেই ফ্লোরিডার আদালতের নেই। কারণ তথ্যচিত্রটি ফ্লোরিডায় প্রচার করা হয়নি।

 

 

তাছাড়া এই তথ্যচিত্র প্রচারের পর ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি। কারণ, তথ্যচিত্রটি প্রচারের পরও তিনি ভোটে বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। আদালতের নথিতে আরও বলা হয়েছে, ১৭ মার্চ সময়সীমার মধ্যে বিবিসি- ট্রাম্পের অভিযোগ খারিজ করার পথে পদেক্ষেপ নেবে। আদালতের নথিতে বিবিসি এও বলেছে যে, দাবি করেছে, তথ্যচিত্রটি ‘ব্রিটবক্স’ অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা সত্য নয়। যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং সার্ভিস ব্রিটবক্সে এই তথ্যচিত্র চলেনি। তাই ট্রাম্পের অভিযোগ ধোপে টেকে না।

 

 

বিবিসি’র আরও যুক্তি, তথ্যচিত্রটি এক ঘণ্টার ছিল। সেখানে ট্রাম্পের সমর্থকদের বক্তব্যসহ সব পক্ষের ভারসাম্যপূর্ণ অবস্থানই প্রচার করা হয়েছে। তাই ট্রাম্প একে ‘বিদ্বেষমূলক’ বলতে পারেন না। ট্রাম্পের অভিযোগ, বিবিসি ২০২১ এর ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে তার দেওয়া ভাষণের পৃথক কিছু অংশ সম্পাদনার মাধ্যমে একত্রিত করে তার মানহানি ঘটিয়েছে। ভাষণের একটি অংশে ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করে যাওয়ার কথা বলেছিলেন আর অপর অংশে ‘সর্বশক্তি দিয়ে লড়াই’ করার কথা বলেছিলেন। এই দুই অংশের মাঝখানে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিবিসি ‘শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর’ অংশটি বাদ দিয়ে বাকি দুই অংশ জুড়ে দিয়েছিল।

 

 

ট্রাম্পের মামলায় অভিযোগ করা হয়েছে, বিবিসি তার মানহানি করেছে এবং ফ্লোরিডার প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্য চর্চা নিষিদ্ধ করা একটি আইন লঙ্ঘন করেছে। এই দুই অভিযোগের প্রত্যেকটির জন্য তিনি ৫০০ কোটি ডলার করে (মোট ১ হাজার কোটি ডলার) ক্ষতিপূরণ চেয়েছেন। ওই ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ‘ভুলক্রমে’ বক্তৃতা সম্পাদনা করা হয়েছে বলে স্বীকার করে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তারা এও বলেছিল যে, ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, সম্পাদনার কারণে এমন ভুল ধারণা ছড়ায়।

 

 

কিন্তু এ ঘটনায় মামলা করার কোনো আইনি ভিত্তি নেই বলেও দাবি করে বিবিসি। তবে ট্রাম্পের ভাষ্য ছিল, “ক্ষমা চাওয়ার পরও বিবিসি তাদের অন্যায়ের জন্য যথাযথ কোনো অনুশোচনা দেখায়নি এবং ভবিষ্যতে সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘন ঠেকাতে অর্থবহ কোনও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনেনি।” যুক্তরাজ্যের সব টেলিভিশন দর্শকদের উপর বাধ্যতামূলক নিবন্ধন ফি দিয়ে বিবিসি-র তহবিল যোগানো হয়। এখান থেকে ট্রাম্পকে কোনও অর্থ দেওয়া হলে তা রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে যুক্তরাজ্যের আইনজীবীরা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১০

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

১১

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

১২

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

১৩

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

১৪

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১৫

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১৬

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১৭

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৮

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৯

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

২০