বাংলা সংবাদ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদল নেতার মন্তব্যে ক্ষুব্ধ রুমিন ফারহানা, মানহানির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আগুশঞ্জের এক যুবদল নেতার বিরুদ্ধে ‘অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ার’ অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কাছে ওই যুবদল নেতার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিয়েছেন।

 

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে তিনি এ অভিযোগ দেন।লিখিত অভিযোগে রুমিন ফারহানা বলেন, ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য প্রদানকালে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ বলেন, রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। লিখিত অভিযোগে বলা হয়, ‘তিনি (আলমগীর খাঁ) আরও অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য প্রদান করেন, যাতে আমার সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

 

অভিযোগের বিষয়ে যুবদল নেতা আলমগীর খাঁ বলেন, আমার বক্তব্যটি কাট করা হয়েছে। আমি বলতে চেয়েছিল মমতাজ সংসদে গিয়ে বেপরোয়া কথা বলেছে। আমাদের এলাকায় আরেকজনের আবির্ভাব হয়েছে। বলতে পারেন স্লিপ অফ টাং। মূলত তার (রুমিন) সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন রুমিন ফারহানা। কিন্তু আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। এরপর রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০