বাংলা সংবাদ ডেস্ক,
৮ জানুয়ারী ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় প্রদর্শিত হবে ‘সুলতানা’স ড্রিম

রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানা’স ড্রিম অবলম্বনে একই নামের একটি অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল এর্গেরা। ২০২৩ সালে নির্মিত ছবিটির স্প্যানিশ নাম এল সুয়েনো দে লা সুলতানা।

 

 

বাংলাদেশি দর্শকের জন্য সিনেমাটি ঢাকায় নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। গত বুধবার এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই ঢাকায় মুক্তি পাবে সুলতানা’স ড্রিম। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৬ জানুয়ারি মুক্তির সম্ভাবনা রয়েছে।

 

 

১৯০৫ সালে ভারতের মাদ্রাজের (বর্তমানে চেন্নাই) দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন–এ প্রথম প্রকাশিত হয় সুলতানা’স ড্রিম। পরে সুলতানার স্বপ্ন নামে এটি বাংলায়ও প্রকাশিত হয়।

 

 

২০১২ সালের দিকে নয়াদিল্লির এক আর্ট গ্যালারিতে সুলতানা’স ড্রিম–এর একটি কপি ইসাবেল এর্গেরার নজরে পড়ে। ২৮ ডিসেম্বর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল, এই গল্প নিয়ে কাজ করা দরকার। বিভিন্ন জায়গায় মানুষের কাছে এই গল্পের তাৎপর্য পৌঁছে দেওয়া দরকার। সেই মুহূর্ত থেকে সুলতানা’স ড্রিম আমার মাথা থেকে আর বের হয়নি।’ যার চূড়ান্ত পরিণতি অ্যানিমেটেড ছবি এল সুয়েনো দে লা সুলতানা।

সুলতানা’স ড্রিম-এর প্রিমিয়ার হয় ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ওই বছরেরই ১৭ নভেম্বর। ভারত, সুইডেন, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ ১৫ টিরও বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এল সুয়েনো দে লা সুলতানা। রোকেয়ার স্বদেশবাসীও এবার ছবিটি দেখতে পারবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১০

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১১

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১২

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৩

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৪

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৫

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৬

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

১৭

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

১৮

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

১৯

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশা জাগাচ্ছে যে নতুন ভ্যাকসিন

২০