বাংলা সংবাদ ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক যোদ্ধার সম্মাননা পেলেন বড়লেখার তাহমীদ ইশাদ রিপন 

সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনকে সড়ক যোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করলো জাতীয় সামাজিক–স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটি।

 

 

 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে নিসচা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ম প্রতিনিধি সম্মেলনে তার হাতে সম্মাননা স্বারক তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইলিয়াস কাঞ্চন পুত্র) মিরাজুল মইন জয়। প্রতিনিধি সম্মেলনে সারা বাংলাদেশর ১২০টি শাখা সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব কাদের গণি চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই সম্মাননার ঘোষণা দেন।

 

 

 

উল্লেখ্য, তাহমীদ ইশাদ রিপন ২০১৬ সালে নিসচা সিলেট জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং সিলেট জেলায় দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় নির্দেশনায় তারই মাধ্যমে ২০১৮ সালে নিসচা বড়লেখা উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠিত হয়। পরে ২০১৯ সালে তিনি সভাপতি মনোনীত হন। তার সাংগঠনিক মেধা, প্রজ্ঞার কারণে ২০২৩ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাকে কেন্দ্রীয় কমিটিতে কার্যকরী সদস্যর দায়িত্ব অর্পন করেন। এছাড়াও তার দক্ষতা, অভিজ্ঞ নেতৃত্বের কারণে ২০২২ ও ২০২৪ সালে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় টানা দুইবার জাতীয় পুরস্কার অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। এর পাশাপাশি তার সাহসী ও নিঃস্বার্থ নেতৃত্বের কারণে গত বছর কাজের স্মীকৃতিস্বরুপ জাহানারা কাঞ্চন স্মৃতিপদক ও স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের মাধ্যমে পুরস্কার অর্জন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

 

 

 

গণমাধ্যমকর্মী তাহমীদ ইশাদ রিপন অত্যন্ত বিচক্ষণতা ও প্রজ্ঞার সাথে দীর্ঘ কয়েক বছর থেকে নিসচার দায়িত্বশীল পর্যায়ে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নিসচা’র দায়িত্ব পালনের আগে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাহিত্য-ক্রীড়া, রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংগঠনের নানান পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

 

 

 

সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক ও সংগঠক তাহমীদ ইশাদ রিপন জানান, আমি দীর্ঘ ১০ বছর ধরে সড়কের মড়ক থেকে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। আমি মনে করি আমরা এখনো আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারিনি। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে হবে। এজন্য আমি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। নিশ্চয়ই এই সম্মাননা আগামীতে আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০